‘বিনা খরচে নিন আইনি সহায়তা, শেখ হাসিনার সরকার দিচ্ছে এ নিশ্চয়তা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।

২৮ এপ্রিল বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।
বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন নেছা, সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রোমানা ইয়াসমিন, ইউপি চেয়ারম্যান নুরে আলম তালুকদার ভুট্রো, আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি শফিউল আলম লাভলু প্রমুখ।

ওইসময় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, এনজিও প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।




