ads

বুধবার , ২৭ এপ্রিল ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে শেখ হাসিনার নেতৃত্বে লড়াই চালিয়ে যেতে হবে : কাদের

খবর টি পড়েছেন : ২৫৬
অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে শেখ হাসিনার নেতৃত্বে লড়াই চালিয়ে যেতে হবে : কাদের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে লড়াই চালিয়ে যেতে শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শেরেবাংলা এ কে ফজলুল হকের ৬০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার তাঁর সমাধিতে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ওবায়দুল কাদের এ কথা বলেন।

Shamol Bangla Ads

কাদের বলেন, ‘বাংলাদেশে এখনো সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়িয়ে আছে। সেই বিষ বাষ্প থেকে জাতিকে উদ্ধার করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে লড়াই চালিয়ে যেতে হবে।’

সেতুমন্ত্রী বলেন, ‘শেরেবাংলা এ কে ফজলুল হক একজন অসাম্প্রদায়িক মানবতাবাদী নেতা ছিলেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সকলকে এগিয়ে আসতে হবে।’

Shamol Bangla Ads

এর আগে শেরেবাংলা একে ফজলুল হকের ৬০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঐতিহাসিক শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে ওবায়দুল কাদেরের নেতৃত্বে তার সমাধিতে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন ও এসএম কামাল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, উপদপ্তর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ আবদুল আউয়াল শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ হজের ফ্লাইট শুরু ৩১ মে, বিমান ভাড়া ১… পরবর্তী সংবাদ পবিত্র শবে কদর আজ

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads