ads

রবিবার , ২৪ এপ্রিল ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক : কাল খুলছে ৩ ফ্লাইওভার

খবর টি পড়েছেন : ১৩৯
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক : কাল খুলছে ৩ ফ্লাইওভার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩টি ফ্লাইওভার ২৫ এপ্রিল খুলে দেয়া হচ্ছে। সড়কে যেসব সমস্যা রয়েছে সেগুলোও জরুরি ভিত্তিতে সমাধানের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম। ২৩ এপ্রিল শনিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা পর্যন্ত ঈদযাত্রার প্রস্তুতি দেখতে গিয়ে ওই কথা জানান তিনি। সচিব বলেন, ৩ ফ্লাইওভার আরো পরে খুলে দেয়ার চিন্তা-ভাবনা ছিল। তবে ঈদযাত্রার চাপ সামাল দিতে সেই তিনটি ফ্লাইওভার আগেই খুলে দেয়া হচ্ছে।

Shamol Bangla Ads

এবারের ঈদযাত্রা আগের চেয়ে স্বস্তির হবে বলে আশাবাদ জানিয়ে সচিব নজরুল ইসলাম বলেন, ঈদযাত্রা শুরুর আগে মহাসড়কে ৩ চাকার বাহন নিষিদ্ধ করা হচ্ছে।

সেই সঙ্গে মহাসড়কের যত্রতত্র পার্কিং বা স্টপেজ বানানো বন্ধ করতে আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। প্রতি বছর ঈদের সময় যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। এ মহাসড়কে চলমান উন্নয়ন কাজের জন্য ঈদযাত্রায় ভোগান্তি বাড়বে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। এই সড়কে সব সময়ই যান চলাচলে ধীরগতি রয়েছে। সড়কের খানাখন্দ এবং বিভিন্ন স্থানে চার লেনের সড়ক দুই লেনের সড়কে মিলিত হওয়ায় যানজট চরম আকার ধারণ করে। বঙ্গবন্ধু সেতুর টোল আদায় কেন্দ্রের ধীরগতিও উত্তরের মহাসড়কে যানজটের অন্যতম একটি কারণ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঈদে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে আরও ৩৩ হাজার… পরবর্তী সংবাদ বাংলাদেশ থেকে এবার হজে যেতে পারবেন ৫৭ হাজার…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads