ads

শুক্রবার , ২২ এপ্রিল ২০২২ | ১০ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
এপ্রিল ২২, ২০২২ ৫:১৪ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সাগর মিয়া (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। ২২ এপ্রিল শুক্রবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সুরিহারা গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘ‌টে। সাগর ওই গ্রা‌মের মো. মমতাজ উদ্দিনের ছেলে এবং আহম্মদনগর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

Shamol Bangla Ads

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা দেড়টার দিকে হালকা বৃষ্টির সময় বাড়ির পাশে বিলে মাছ ধরতে যায় সাগর। এ সময় হঠাৎ বজ্রপাত শুরু হ‌লে গুরুতর আহত হয় সে। প‌রে পরিবার ও আশপা‌শের লোকজন তা‌কে দ্রুত উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইগাতী সদর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন চাঁন ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে‌ ব‌লেন, সাগর আমার প্রতিবেশী, সে দুপুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা গেছে।

Shamol Bangla Ads

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো মনিরুল আলম ভূঁইয়া ব‌লেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads