ads

বৃহস্পতিবার , ২১ এপ্রিল ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৪৫ হাজার প্রাথমিক শিক্ষকের যোগদান জুলাই থেকে

খবর টি পড়েছেন : ২১৬
৪৫ হাজার প্রাথমিক শিক্ষকের যোগদান জুলাই থেকে
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা ৩ ধাপে আয়োজন করা হয়েছে। তৃতীয় ধাপের লিখিত পরীক্ষা শেষে দ্রুত সময়ের মধ্যে মৌখিক পরীক্ষা নেওয়া হবে। আগামী জুলাই মাসের মধ্যে যোগ্য প্রার্থীদের যোগদান শুরু হবে। ২১ এপ্রিল বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ওই তথ্য জানান।

Shamol Bangla Ads

প্রতিমন্ত্রী বলেন, সারাদেশে সাড়ে ৩২ হাজার শিক্ষক নিয়োগ দেওয়ার কথা থাকলেও গত দুই বছরে অনেক সহকারী শিক্ষক পদ শূন্য হয়ে গেছে। সে কারণে এ নিয়োগ কার্যক্রমের মাধ্যমে সারাদেশে ৪৫ হাজার শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, নিয়োগ পরীক্ষা তিনটি ধাপে আয়োজন করা হবে। প্রথম ধাপে ২২ এপ্রিল ২২ জেলায়, দ্বিতীয় ধাপে ২০ মে ৩১ জেলায় এবং তৃতীয় ধাপে ৩ জুন দেশের ৩১ জেলায় নিয়োগ পরীক্ষা আয়োজন করা হবে। এক ঘণ্টার প্রতিটি পরীক্ষা শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। তিন ধাপে সারাদেশে মোট ১৩ লাখ ৯ যার ৪৬১ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে। পরীক্ষা অনুষ্ঠানে দেশের ৬১ জেলায় ১ হাজার ৮১১টি কেন্দ্র চূড়ান্ত করা হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, সারাদেশে সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার স্বার্থে সংশ্লিষ্ট অধিদপ্তর থেকে লিখিত পরীক্ষা পরিচালনা নির্দেশিকা জারি করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রগুলোতে কড়া নিরাপত্তা প্রয়োজনীয় সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। কেউ চাকরি দেওয়ার নামে প্রলোভন দেখালে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Shamol Bangla Ads

ওইসময় আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আমিনুল ইসলাম খান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ তারা যে সরকার উৎখাত করতে চায়, উদ্দেশ্যটা কী?… পরবর্তী সংবাদ র‍্যাবের সব অভিযানই আইন মেনে হয়: মুখপাত্র

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads