শেরপুরের নকলায় উপজেলা পরিষদের মাসিক সভা ও উপজেলা প্রশাসনের আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা হয়েছে। ২০ এপ্রিল বুধবার বিকেলে উপজেলা পরিষদ এবং উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ওইসব সভা অনুষ্ঠিত হয়।

মাসিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন এবং আইন-শৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।
বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, সহকারি কমিশনার (ভুমি) কাউছার আহাম্মেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, ওসি (তদন্ত) ইসকান্দার হাবিব প্রমুখ।

আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিয়ে রোধে গণসচেতনতা সৃষ্টিসহ পৌরশহরে চুরি ও যানজট নিরসনে ফুটপাতে অবৈধ দখল উচ্ছেদসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
ওইসময় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।




