ads

সোমবার , ১৮ এপ্রিল ২০২২ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ী প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিফাত শাহরিয়ার, নালিতাবাড়ী
এপ্রিল ১৮, ২০২২ ৩:০০ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৭ এপ্রিল রবিবার প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত ওই ইফতার ও দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে প্রিয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব মো. আমিনুল ইসলাম, নালিতাবাড়ী পৌরসভার মেয়র আবুবক্কর সিদ্দিক ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহম্মেদ বাদল।

প্রেসক্লাব সভাপতি আব্দুল মান্নান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে ক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক এমএ হাকাম হীরা, সামেদুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মোমেন, সাংগঠনিক সম্পাদক জাফর আহম্মেদ, কল্যাণ তহবিল সম্পাদক এম. সুরুজ্জামান, প্রচার ও দপ্তর সম্পাদক হারুন অর রশিদ, অর্থ সম্পাদক আল হেলাল, ক্রিড়া ও সংস্কৃতি সম্পাদক মঞ্জুরুল আহসান মঞ্জু, কার্যকরী সদস্য মুনীরুজ্জামান, মঞ্জুরুল আহসান, এম. উজ্জল, পৌর সচিব জাহিদুল ইসলাম, মার্সেলের এক্সক্লুসিভ ডিলার সামিউল হক প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সহ-সভাপতি মাহফুজুর রহমান সোহাগ।

Shamol Bangla Ads

ইফতার মাহফিল আয়োজনে সহযোগিতায় ছিলেন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব দে কেটু, আমিরুল ইসলাম, মিজানুর রহমান মিজান, মুক্তার হোসেন মুক্তা, দৌলত হোসেন, আজিনুর রহমান ও অভিজিৎ সাহা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!