শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দরের আমদানী-রফতানীকারক সমিতির সাধারণ সভা ও প্রয়াত সদস্যদের স্মরণে ক্রেস্ট প্রদান করা হয়েছে। ১৮ এপ্রিল সোমবার বিকেলে বন্দরের অস্থায়ী কার্যালয়ে ওই সভা ও ক্রেস্ট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হেসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক। সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নালিতাবাড়ী পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক বাক্কার, সমিতির সাধারণ সম্পাদক অরুণ চন্দ্র সরকার, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী, শ্রমিক নেতা অনোয়ারুল মঞ্জিল প্রমুখ।
অনুষ্ঠানে সদ্য প্রয়াত সমিতির সিনিয়র সহ-সভাপতি ও রামচন্দ্রকুড়া ইউপি চেয়ারম্যান আমান উল্লাহ বাদশার স্মরণে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা যুব লীগের আহবায়ক জাহাঙ্গীর আলম, খোরশেদ আলম খোকা, হাফিজুর রহমান জুয়েল, ব্যবসায়ী জাহাঙ্গীর, মেহেদী, জাকারিয়া ও ইয়াসির আরাফাত প্রন্তীক প্রমুখ।

এর আগে সমিতির প্রয়াত সদস্য ও ব্যবসায়ী কৃষিবিদ বদিউজ্জামান বাদশা, আব্দুল হালিম উকিল, ইউপি সদস্য আমান উল্লাহ বাদশা, ইলিয়াস হোসেন, শাহজাহান মিয়া, আলী আজগর, আফসার আলী ও আব্দুল কাদিরের স্মরণে তার পরিবারের সদস্যদের হাতে ক্রেস্ট তুলে দেন সমিতির কর্মকর্তারা। ওইসময় সমিতির সকল ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।









