ads

রবিবার , ১৭ এপ্রিল ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বার কাউন্সিল নির্বাচনে সমন্বয় পরিষদের নির্বাচনী সভা

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
এপ্রিল ১৭, ২০২২ ৯:৩৭ অপরাহ্ণ

শেরপুরে বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচনে বৃহত্তর ময়মনসিংহ ও টাঙ্গাইল অঞ্চলের ‘বি’ গ্রুপের সদস্য প্রার্থী এ্যাডভোকেট জালাল উদ্দিন খানের এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ এপ্রিল রবিবার দুপুরে জেলা আইনজীবী সমিতির অফিস কক্ষে আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ‘বি’ গ্রুপের সদস্য প্রার্থী এ্যাডভোকেট জালাল উদ্দিন খান।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, আগামী ২৫ মে অনুষ্ঠেয় বার কাউন্সিল নির্বাচনে আওয়ামী লীগ ও সমমনাদের সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে বার কাউন্সিলে বার বার নির্বাচিত নেতা সিনিয়র আইনজীবী সৈয়দ রেজাউর রহমানের নেতৃত্বে সাধারণ আসনে ৭ জন ও আঞ্চলিক আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কাজেই মহান মুক্তিযুদ্ধের চেতনায় আইনের শাসন নিশ্চিত করতে এ প্যানেলের কোন বিকল্প নেই। তিনি ময়মনসিংহ অঞ্চলের প্রার্থী হিসেবে এ অঞ্চলের আইনজীবীদের দলমতের উর্ধ্বে থেকে তার পক্ষে রায় দিতেও আহবান জানান। সেইসাথে তিনি নির্বাচিত হলে আইনজীবীদের কল্যাণে কাজ করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি। ওইসময় তিনি ‘বি’ গ্রুপের আঞ্চলিক প্রার্থী এ্যাডভোকেট জালাল উদ্দিন খানকে একজন পরিচ্ছন্ন ও সাহসী নেতা হিসেবে উল্লেখ করে তাকে দলমতের উর্ধ্বে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য স্থানীয় আইনজীবীদের প্রতি উদাত্ত আহবান জানান। সেইসাথে তিনি সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত সকল প্রার্থীর জন্যও ভোট প্রার্থনা করেন।

Shamol Bangla Ads

জেলা আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোখলেছুর রহমান আকন্দের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি এ্যাডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী ও এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তারিকুল ইসলাম ভাসানী, সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট হরিদাস সাহা, সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল কাদের খান, এ্যাডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, এ্যাডভোকেট আবুল মানসুর স্বপন, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহবায়ক এ্যাডভোকেট নুরুল ইসলাম, সদস্য সচিব এ্যাডভোকেট মমতাজ উদ্দিন মুন্না প্রমুখ।

Need Ads