ads

রবিবার , ১০ এপ্রিল ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ১০০ বোতল মদসহ যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
এপ্রিল ১০, ২০২২ ১:৩২ অপরাহ্ণ

শেরপুরে ১০০ বোতল বিদেশী মদসহ ফারুক আহম্মেদ (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ (জামালপুর-শেরপুর) এর সদস্যরা। ৯ এপ্রিল শনিবার রাতে সদর উপজেলার বাজিতখিলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ফারুক ঝিনাইগাতী উপজেলার পশ্চিম ডাকাবর গ্রামের মৃত মোফাজ্জেল হোসেনের ছেলে। রবিবার সকালে মাদক আইনের মামলাসহ তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Shamol Bangla Ads

জানা যায়, শনিবার রাত সোয়া ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে ও সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার উপস্থিতিতে শেরপুর সদর উপজেলার বাজিতখিলা এলাকায় অভিযান চালায় র‌্যাব সদস্যরা।

ওইসময় ১০০ বোতল বিদেশী মদসহ ফারুক আহম্মেদকে হাতেনাতে আটক করা হয়। একইসাথে তার কাছ থেকে নগদ ৫শ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিদেশী মদের আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার টাকা।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান বলেন, ফারুক দীর্ঘদিন যাবৎ শেরপুর জেলার বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে র‌্যাবের তরফ থেকে সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads