ads

রবিবার , ১০ এপ্রিল ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ী সীমান্তে নদী থেকে গ্রেনেড উদ্ধার

খবর টি পড়েছেন : ২০০
নালিতাবাড়ী সীমান্তে নদী থেকে গ্রেনেড উদ্ধার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভারতঘেঁষা কালাকুমা গ্রামে পাহাড়ি নদী ভোগাই থেকে উত্তোলিত পাথর থেকে একটি পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার করা হয়েছে। ১০ এপ্রিল রবিবার বিকেলে এটি ছোট শিশুরা পাওয়ার পর খবর পেয়ে স্থানীয় রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা তা উদ্ধার করে।

Shamol Bangla Ads

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, রবিবার বিকেল ৩টার দিকে উত্তর কালাকুমা গ্রামে ভারতঘেঁষা পাহাড়ি নদী ভোগাই থেকে উত্তোলিত পাথর থেকে বোমা সদৃশ একটি লোহার ধাতব জাতীয় বস্তু নিয়ে ছোট শিশুরা খেলা করছিল।

ওইসময় স্থানীয়রা তা দেখতে পেয়ে রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পে খবর দেয়। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান এবং ওই স্থানটি হেফাজতে নিয়ে ঘিরে রেখে বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করেন। উদ্ধারকৃত বস্তুটি পরিত্যক্ত গ্রেনেড বলে জানিয়েছেন রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের কমান্ডার।

Shamol Bangla Ads

তিনি নাম না দেওয়ার শর্তে বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা ওই স্থানটি হেফাজতে নিয়ে কর্ডন করে রেখেছি। সেনা বাহিনীর বোমা নিস্ক্রীয়কারী দল আসার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে কুড়িয়ে পাওয়া শঙ্খচিল বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগে হস্তান্তর… পরবর্তী সংবাদ দরিদ্র মেধাবী শিক্ষার্থী মাসুদের পাশে দাঁড়ালো ঢাকাস্থ শ্রীবরদী-ঝিনাইগাতী…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads