ads

শুক্রবার , ৮ এপ্রিল ২০২২ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীর বাবেলাকোনা আদিবাসী উচ্চ বিদ্যালয়ে গণসচেতনতামূলক নাটক অনুষ্ঠিত

রেজাউল করিম বকুল
এপ্রিল ৮, ২০২২ ১২:৪৭ পূর্বাহ্ণ

অপরূপ সৌন্দর্যের লীলাভূমি শেরপুরের শ্রীবরদী উপজেলাধীন সীমান্তবর্তী বাবেলাকোনায় কিশোরীদের বয়সন্ধিকালীন পুষ্টি বিষয়ক গণসচেতনতামূলক নাটক ‘রিনার গল্প’ মঞ্চায়িত হয়েছে। ৭ এপ্রিল বৃহষ্পতিবার সকালে বাবেলাকোনা রজনীগন্ধা কিশোর-কিশোরী সাংস্কৃতিক দলের অংশগ্রহণে বাবেলাকোনা আদিবাসী উচ্চ বিদ্যালয় মাঠে নাটকটি অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ব্লিংস প্রকল্পের আয়োজনে নারী-পুরুষের সমতা ও পুষ্টি বিষয়ক নাটকে গ্রামীন সমাজের ভুল ধারণা ও তার সমাধান সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করা হয়েছে। নাঁচ, গান, শিক্ষনীয় ও হাস্যরসিক সংলাপে ভরপুর থিয়েটার নাটকে কিশোরীদের বয়সন্ধিকালে মাসিক শুরুর দিকে আয়রন, ফলিক এসিড টেবলেট, ৬ মাস পর পর কৃমির ঔষধ সেবন এবং টিটেনাস টিকা ৫ ডোজ দিতে হবে। দেহের পুষ্টির জন্যে ৬ রকমের খাবার গ্রহণ। যেমন : ভিটামিন, শর্করা, আমিষ, স্নেহ, লবণ ও পানি ইত্যাদি। তাছাড়া ৬ মাসের কম বয়সী বাচ্চাকে শুধু মাত্র মায়ের বুকের দুধ পান করাতে হবে। ৬ মাস পর বুকের দুধের পাশাপাশি সুষম খাবার খাওয়ানো। তাছাড়া ৪০ মিনিটের নাটকে ৩ বার সচেতনতা বার্তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষিকা কর্ণিয়া সাংমা, ব্লিংস প্রকল্প অফিসার রাম প্রসাদ, সহকারী শিক্ষক কামরুজ্জামান রানা, জাকির হোসেন, নজরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আদিবাসী নেতা সবুজ কোচ, ছাত্র নেতা শোভন দালবত, টিপু সুলতান প্রমুখ। এছাড়াও স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

নাটক শেষে গল্পের মূল্যায়ন করে সহকারী প্রধান শিক্ষক কামরুজ্জামান রানা বলেন, গণসচেতনতামূলক নাটকের সংলাপগুলি পাঠ্য পুস্তকে লিপিবদ্ধ আছে কিন্তু, বিনোদনের মাধ্যমে খুব সহজে বুঝানোর অভিনব কৌশলগুলি খুব সুন্দর ভাবে উপস্থাপিত হয়েছে।

নাটকের প্রশিক্ষক সিদ্দিকা মুরশেদ সুমাইয়া বলেন, আমাদের সমাজ হতে এখনো কুসংস্কার ও ভুল ধারণা মুছে যায়নি; সংলাপকে ফুটিয়ে শ্রোতামধুরভাবে যেভাবে উপস্থাপিত হলো, আশা করি আমাদের লক্ষ্য পূরণ করতে পেরেছি। স্কুল ছাত্রী সাদিয়ার মতে, যে কথাগুলি ক্লাসে শুনে বুঝিনাই, আইজকে বুঝলাম। এরহম সবহানে করার দরকার।

আয়োজকরা জানান, এই নাটকটি জামালপুর জেলার পর শেরপুরের বিভিন্ন স্থানে মঞ্চায়িত হচ্ছে। একেবারে প্রত্যন্ত অঞ্চলগুলিতে পৃথক কয়েকটি দল নাটকটি মঞ্চস্থ করবে। এই দলটি আগামী ১০ এপ্রিল হাড়িয়াকোনা ব্যাপ্টিস্ট মাঠ প্রাঙ্গনে নাটক করবে। এভাবে গ্রামে গ্রামে জনসচেতনতা বাঁড়াতে কাজ করবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!