ads

বৃহস্পতিবার , ৭ এপ্রিল ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘জয় বাংলা’ জাতীয় স্লোগান ॥ সংসদে বিল পাস

খবর টি পড়েছেন : ২০২
‘জয় বাংলা’ জাতীয় স্লোগান ॥ সংসদে বিল পাস
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ

Shamol Bangla Ads

‘জয় বাংলা’ জাতীয় স্লোগান হিসেবে প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমিকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর মন্ত্রিপরিষদকে ধন্যবাদ জানিয়ে জাতীয় সংসদে একটি প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। ৬ এপ্রিল বুধবার আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান কার্যপ্রণালি বিধির ১৪৭ অনুযায়ী একটি সাধারণ প্রস্তাবটি উত্থাপন করেন। ওই প্রস্তাবের ওপর প্রায় ৩ ঘণ্টার আলোচনা শেষে তা সর্বসম্মতিক্রমে পাস হয়।

স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে প্রস্তাবটি পাস হলে অধিবেশন কক্ষ ‘জয় বাংলা’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে। একাত্তরের এই রণধ্বনিতে প্রকম্পিত হয়ে উঠে পুরো সংসদ অধিবেশন কক্ষ। তাঁরা টেবিল চাপড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। এর আগে আলোচনার অংশ নিয়ে শেখ হাসিনা বলেন, এখানে আমার কোন ধন্যবাদের প্রয়োজন নেই। আমি মনে করি এই প্রস্তাবটা সংসদে গ্রহণ হোক, সেটা আমি চাই। আমি ব্যক্তিগতভাবে কোন কর্তৃত্ব চাই না। এ সময় বাঙালী জাতি ও দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

Shamol Bangla Ads

উল্লেখ্য, ২ বছর আগে হাইকোর্টের এক রায়ে জাতীয় দিবস, সরকারী অনুষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চারণের ওপর জোর দিয়ে ‘জয় বাংলা’ স্লোগানকে জাতীয় স্লোগান হিসেবে কার্যকর করার নির্দেশ দেয়া হয়েছিল। উচ্চ আদালতের ওই নির্দেশনার আলোকে ২০ ফেব্রুয়ারি মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে দ্রুত প্রজ্ঞাপন জারির সিদ্ধান্ত নেয় সরকার। পরে ২ ফেব্রুয়ারি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার।

এ জন্য সরকার ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সংসদ সদস্য শাজাহান খানের আনীত ধন্যবাদ প্রস্তাবে বলা হয়, ‘সংসদের অভিমত এই যে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার ঘোষণার মধ্য দিয়ে ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণার যে প্রত্যাশা দীর্ঘদিন এ জাতির ছিল তা পূরণ হওয়ায় বাঙালী জাতির পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর মন্ত্রিপরিষদকে এই বলিষ্ঠ ভূমিকার জন্য আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করা হোক।’

প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের প্রবীণ নেতা আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, বেগম মতিয়া চৌধুরী, ড. আবদুর রাজ্জাক, মুহাম্মদ ফারুক খান, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মুক্তিযোদ্ধা মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, আইনমন্ত্রী আনিসুল হক, সরকারী দলের মোস্তাফিজুর রহমান ফিজার, সেক্টর কমান্ডার মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম, ওয়াসিকা আয়েশা খান, ফরিদা খানম, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, জাসদের হাসানুল হক ইনু, বিএনপির মোঃ হারুনুর রশীদ এবং জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ, মশিউর রহমান রাঙ্গা ও পীর ফজলুর রহমান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিশ্ব স্বাস্থ্য দিবস আজ পরবর্তী সংবাদ প্রাথমিকের নিয়োগ পরীক্ষা ২২ এপ্রিল, প্রথম ধাপে ২২…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads