ads

বুধবার , ৬ এপ্রিল ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সুষ্ঠু নির্বাচনের জন্য সর্বশক্তি দিয়ে চেষ্টা করব: সিইসি

খবর টি পড়েছেন : ২৩০
সুষ্ঠু নির্বাচনের জন্য সর্বশক্তি দিয়ে চেষ্টা করব: সিইসি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচনের জন্য সর্বশক্তি দিয়ে চেষ্টা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বুধবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত সংলাপ শেষে সাংবাদিকদের এ কথা বলেন সিইসি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কর্মপদ্ধতি ঠিক করতে নির্বাচন কমিশনের তৃতীয় দফার সংলাপে ২৩ সম্পাদকসহ ৩৪ জন সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়। ১১ জন ডাকে সাড়া দেননি।

Shamol Bangla Ads

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমাদের প্রয়াসের কোনো ত্রুটি থাকবে না। আমরা আমাদের সর্বশক্তি দিয়ে একটি সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচনের চেষ্টা করব। নির্বাচনে যে বাধাগুলো আছে, সেগুলো সংলাপে আলোচনা হয়েছে যা আমরা শুনেছি।’

সিইসি বলেন, ‘আমরা মাত্রই নির্বাচন কমিশনে নিযুক্ত হয়েছি। নির্বাচন পরিচালনার জন্য সংশ্লিষ্ট সবার মতামত নেওয়ার প্রয়োজন থেকেই সংলাপ করা হচ্ছে। আজ গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সংলাপ করেছি। এ সংলাপটি করছি শুধু শোনার জন্য। সংলাপের যে ফলাফল সেগুলো আমরা লিপিবদ্ধ করেছি। এরপর আমরা এই মতামতগুলো বোঝার ও জানার চেষ্টা করব।’

Shamol Bangla Ads

তিনি বলেন, ‘সংলাপে কোন কোন বিষয়গুলোর ওপর জোর দেওয়া হয়েছে, আমরা সেগুলা চিহ্নিত করব। মূল বিষয়গুলো চিহ্নিত করতে পারলে পরিকল্পনায় অন্তর্ভুক্ত করে আমরা কাজে এগিয়ে যেতে পারব।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের বিষয়ে সতর্ক বাংলাদেশ : প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে পদ্মা সেতুর উদ্বোধন পেছাচ্ছে :…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads