ads

বুধবার , ৬ এপ্রিল ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে দুপক্ষের সংঘর্ষে আহত ২০, আটক ৭

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
এপ্রিল ৬, ২০২২ ৫:১৬ অপরাহ্ণ

ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর, অগ্নিসংযোগ॥ পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫০ রাউন্ড ফাঁকা গুলি

শেরপুরে পূর্বশত্রুতার জের ধরে দুপক্ষের সংঘর্ষে এক আওয়ামী লীগ নেতাসহ অন্তত: ২০ জন আহত হয়েছে। ৬ এপ্রিল বুধবার সকালে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ডোবারচর বাজারে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। ওইসময় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। অবস্থা বেগতিক দেখে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করতে প্রায় অর্ধশত রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। সেইসাথে ঘটনাস্থল থেকে আটক করে ৭ জনকে।

Shamol Bangla Ads

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ৩ এপ্রিল সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ডোবারচর বাজারের রড সিমেন্ট ব্যবসায়ী আক্রাম হোসেন লেবু ও চাঁন মিয়া মেম্বারের সাথে একই গ্রামের পণ্ডিতবাড়ি এলাকার আব্দুর রাজ্জাক (৪০), আসাদ মিয়া (৩৫), হাবিবুর রহমান (২৫) দের একটি সমিতির ঘটনাকে কেন্দ্র করে বাগবিতণ্ডা হয়। এরই জের ধরে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে আব্দুর রাজ্জাক, আসাদ, হাবিবসহ শতাধিক এলাকাবাসী লাঠিসোটা ও ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে মো. চাঁন মিয়া মেম্বার, আক্রাম হোসেন লেবুর রড সিমেন্টের দোকান ও তার ভাতিজা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেনের কীটনাশক সারের দোকানে হামলা করে।

এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়লে ধাওয়া-পাল্টা ধাওয়ায় এক পর্যায়ে আক্রাম হোসেনের দোকান ভাংচুর এবং মোবারক হোসেনের দোকানে অগ্নিসংযোগ করা হয়। ওইসময় বাধা দিতে গিয়ে প্রতিপক্ষের হাতে আহত হন মোবারক হোসেন। এছাড়া বৃদ্ধ আব্দুল মমিন (৭০), উত্তাল মিয়া (৫০), মো. জাহাঙ্গীর (২০), আব্দুর রাজ্জাক (১৯), ইমান আলী (২৭), বিল্লাল হোসেন (৩৮) ও মো. শাবিজল (৪০)সহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।

Shamol Bangla Ads

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহম্মেদসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অর্ধশত রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে।

এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রায় অর্ধশত রাউন্ড ফাঁকা গুলি ছুড়া হয়েছে। এছাড়া উভয় পক্ষের ৭জনকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সম্ভাব্য আশঙ্কায় এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। অন্যদিকে ওই ঘটনায় এখনও কোন পক্ষ থানায় অভিযোগ দায়ের না করায় আটককৃতদের ফৌজদারী কার্যবিধির ১৫১ ধারা মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।

Need Ads