ads

মঙ্গলবার , ৫ এপ্রিল ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফলোআপ : শেরপুরে অপহরণের ১১ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
এপ্রিল ৫, ২০২২ ২:৫০ অপরাহ্ণ

শেরপুরে অপহরণের ১১ দিন পর সেই কিশোরী স্কুলছাত্রীকে (১৩) উদ্ধার করেছে পুলিশ। ৪ এপ্রিল সোমবার মধ্যরাতে মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই মিঞা মো. জোবায়ের খালিদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেলার ধলা এলাকা থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে। মঙ্গলবার সকালে জেলা সদর হাসপাতালে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়। পরে দুপুরে আদালতে তার জবানবন্দি গ্রহণ করা হয়।  জবানবন্দিতে সে প্রধান আসামি মমিনসহ কয়েকজন মিলে তাকে অপহরণের কথা জানিয়েছে। পরে আদালতের নির্দেশে তাকে পিতার জিম্মায় দেওয়া হয়েছে।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা মিঞা মো. জোবায়ের খালিদ জানান, অপহরণের পরপরই রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা এবং স্বপন মিয়া নামে প্রধান আসামি মমিন মিয়ার এক সহযোগীকে গ্রেফতারের পর আসামিরা ভিকটিমকে নিয়ে এলাকার কাছাকাছি চলে আসে। ঘটনা থেকে বাঁচতে স্থানীয়ভাবে নানা তয়-তদবির শুরু করে তারা। ওই অবস্থায় গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যরাতে সদর উপজেলার প্রত্যন্ত পল্লী ধলা এলাকায় অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করা হয়। তবে প্রধান আসামি পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত সটকে পড়ে।

তিনি জানান, ইতোমধ্যে ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হওয়ার পাশাপাশি আদালতে তার জবানবন্দি গৃহিত হয়েছে। জবানবন্দিতে সে তাকে প্রধান আসামি মমিনসহ ৫ জন মিলে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে ঢাকায় নিয়ে যায় এবং ১০দিন বিভিন্ন জায়গায় আটক রেখে মমিন শারীরিক মেলামেশা করে- এমন তথ্য উঠে এসেছে। তিনি আরও জানান, বর্তমানে প্রধান আসামিসহ অন্যান্যদের গ্রেফতারে অভিযান চলছে।

Shamol Bangla Ads

উল্লেখ্য, গত ২৫ মার্চ রাতে শহরের দমদমা কালিগঞ্জ এলাকায় আত্মীয়ের বাড়িতে দাওয়াত শেষে মাকে নিয়ে ফেরার পথে অপহরণ হয় পার্শ্ববর্তী দিঘারপাড় মহল্লার এক ব্যবসায়ীর মেয়ে ও মমতাজ বেগম মেমোরিয়াল একাডেমির অষ্টম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রী। ওই ঘটনায় সদর থানায় দিঘারপাড় মহল্লার মৃত জহুর আলী খলিফার ছেলে মমিন মিয়া (২৬) কে প্রধান আসামি করে স্থানীয় শামীম মিয়া (২৫), জুবাইদুল (৩২), রায়হান (২৫) ও পার্শ্ববর্তী প্রতাবিয়া শাকিল মিয়া (২০)সহ ৫ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের হয়। ওই মামলায় ২ এপ্রিল শনিবার স্বপন নামে এক সহযোগীকে গ্রেফতার করে পুলিশ।

Need Ads