ads

মঙ্গলবার , ৫ এপ্রিল ২০২২ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গ্যাস সংকট : বিবিয়ানায় ৬ কূপের মধ্যে চালু হলো ৪টি

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ৫, ২০২২ ৯:০৯ অপরাহ্ণ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অবস্থিত দেশের সবচেয়ে বেশি গ্যাস উৎপাদনকারী বিবিয়ানা গ্যাসক্ষেত্রের বন্ধ থাকা ছয়টি কূপের মাধ্যে মেরামত শেষে চালু হয়েছে চারটি কূপ। দু-এক দিনের মধ্যে আরো একটি কূপ চালু করার প্রত্যাশা করছে শেভরন।

Shamol Bangla Ads

তবে যেই কূপ থেকে ময়লা এসেছিল সেটি চালু হতে আরও কিছু সময় লাগবে বলে জানিয়েছেন শেভরন বাংলাদেশের মুখপাত্র শেখ জাহিদুর রহমান জানান। তিনটি কূপ চালু হওয়ায় দেশের গ্যাস সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

শেভরন বাংলাদেশের মুখপাত্র শেখ জাহিদুর রহমান জানান, শেভরন বাংলাদেশ বিবিয়ানা গ্যাস প্লান্টকে পূর্ণ ক্ষমতায় ফিরিয়ে আনতে কাজ চলছে, প্লান্টে ক্ষতিগ্রস্ত দুটি প্রসেস ট্রেনের মধ্যে একটি প্রসেস ট্রেন চালু হয়েছে। মঙ্গলবার ভোরে দুটি কূপ চালু করার পর দুপুরে আরো দুটি কূপ চালু করা হয়। কাল অথবা পরশুর মাঝেই পঞ্চম কূপ চালু হবে।

Shamol Bangla Ads

তিনি বলেন, ট্রেন এবং সমস্ত অবশিষ্ট কূপগুলোর কার্যক্রম ফিরিয়ে আনার জন্য কাজ করা হয়েছে। কী কারণে এমন ঘটনা ঘটেছে জানতে চাইলে তিনি বলেন, সেপারেটর এলাকায় ময়লা আসায় এই সমস্যা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Need Ads
error: কপি হবে না!