ads

মঙ্গলবার , ৫ এপ্রিল ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঈদে সরকারের খাদ্য সহায়তা পাবে ১ কোটি ৩৩ লাখ দুস্থ মানুষ

খবর টি পড়েছেন : ১৮১
ঈদে সরকারের খাদ্য সহায়তা পাবে ১ কোটি ৩৩ লাখ দুস্থ মানুষ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় সারাদেশে সরকারে খাদ্য সহায়তা পাবে ১ কোটি ৩৩ লাখ ৫৪০ জন দুস্থ মানুষ। এজন্য ইতোমধ্যে সরকার খাদ্যশস্য সহায়তার অংশ হিসেবে এক লাখ ৩৩০ টন চাল বরাদ্দ দিয়েছে। এক্ষেত্রে দেশের মোট ভিজিএফ কার্ডের বিপরীতে প্রত্যেক কার্ডধারীকে ১০ কেজি হারে চাল দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ৪ এপ্রিল সোমবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই বরাদ্দের বিষয়টি জানানো হয়েছে। একইসঙ্গে ভিজিএফের চাল আগামী ২৮ এপ্রিলের মধ্যে বিতরণ নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

Shamol Bangla Ads

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলা এবং পৌরসভাভিত্তিক বিতরণের জন্য সরকার ১ লাখ ৩৩০ দশমিক ৫৪০ মেট্রিক টন চাল ভিজিএফ কর্মসূচির আওতায় বরাদ্দ দিয়েছে।

এতে আরও বলা হয়েছে, দেশের ৬৪ জেলার ৪৯২টি উপজেলার জন্য ৮৭ লাখ ৭৯ হাজার ২০৩টি এবং ৩২৯টি পৌরসভার জন্য ১২ লাখ ৫৩ হাজার ৮৫১টিসহ মোট ১ কোটি ৩৩ লাখ ৫৪০টি ভিজিএফ কার্ডের বিপরীতে কার্ডপ্রতি ১০ কেজি হারে চাল দেওয়ার লক্ষ্যে এ বরাদ্দ দিয়েছে সরকার।

Shamol Bangla Ads

ভিজিএফ বরাদ্দের ক্ষেত্রে দুস্থ, অতিদরিদ্র ব্যক্তি বা পরিবারকে এ সহায়তা দিতে হবে। তবে সাম্প্রতিককালের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অতিদরিদ্র পরিবারকে অগ্রাধিকার দিতে বলেছে ত্রাণ মন্ত্রণালয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জাতীয় সংসদে ‘বৈষম্য বিরোধী বিল-২০২২’ উত্থাপন পরবর্তী সংবাদ বাঁধ ভেঙে পানি ঢুকছে হাওরে, ভেসে যাচ্ছে স্বপ্নের…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads