ads

রবিবার , ৩ এপ্রিল ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গাঙচিলের শ্রীবরদী উপজেলা শাখার সভাপতি আজাদ, সম্পাদক নাযীফ

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
এপ্রিল ৩, ২০২২ ৮:১৩ অপরাহ্ণ

গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের শেরপুরের শ্রীবরদী উপজেলা শাখার অনুমোদন দিয়েছে শেরপুর জেলা শাখা। ৩ এপ্রিল রবিবার গাঙচিল জেলা শাখার সভাপতি রফিক মজিদ ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সাক্ষরিত এক চিঠিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

Shamol Bangla Ads

নবগঠিত কমিটিতে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে আজাদ সরকার ও নূরুল ইসলাম নাযীফ। এছাড়া কমিটির ৪ জন সিনিয়র কবিকে উপদেষ্টা নির্বাচিত করা হয়েছে। এরা হলেন বীর মুক্তিযোদ্ধা ও লেখক আজিজুর রহমান মন্ডল, আবু মোতালেব, হাদিউল ইসলাম ও আব্দুল্লাহেল আল আমিন।

কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি খালিদুর রহমান মুক্তা, সহ-সাধারণ সম্পাদক শফিউল আলম শফিক, সাংগঠনিক সম্পাদক মাহমুদ আরিফ, অর্থ সম্পাদক আকতারুজ্জামান তালুকদার, দপ্তর সম্পাদক মো. ইমরান হোসেন, সাহিত্য সম্পাদক জিশান মাহমুদ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক এ জেড রোমান, গবেষনা বিষয়ক সম্পাদক ফরিদ আহমেদ রুবেল, প্রচার সম্পাদক এম এ বাসার এবং নির্বাহী সদস্য মজিবর রহমান ও সাদ্দাম হোসেন সাঈদী।

Shamol Bangla Ads

জানা গেছে, সম্প্রতি গাঙচিল শেরপুর ও ময়মনসিংহ বিভাগীয় শাখার নেতৃবৃন্দদের উপস্থিতিতে শ্রীবরদী উপজেলা শাখার সাহিত্য আড্ডা ও কমিটি গঠন করা হয়। কিন্তু সারাদেশে করোনা সমস্যার কারণে ওই কমিটি অনুমোদন দিতে বিলম্বিত হয়।

Need Ads