ads

বুধবার , ৩০ মার্চ ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশের কাছে আরও ২৫ কোটি ডলার চায় শ্রীলঙ্কা

খবর টি পড়েছেন : ২২৩
বাংলাদেশের কাছে আরও ২৫ কোটি ডলার চায় শ্রীলঙ্কা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

করোনাভাইরাস মহামারির কারণে পর্যটন খাত ও প্রবাসী আয় ধাক্কা খাওয়ায় সম্প্রতি দেশের ইতিহাসে বৈদেশিক মুদ্রা বিনিময়ের সবচেয়ে বড় সংকটে পড়েছে শ্রীলঙ্কা। এমন অবস্থায় দেশটিতে মারাত্মক অর্থনৈতিক ও জ্বালানি-সংকট তৈরি হয়েছে।

Shamol Bangla Ads

হাজারো মানুষ ফিলিং স্টেশনের সামনে কয়েক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে বাধ্য হচ্ছেন। প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং হচ্ছে। মুদ্রা বিনিময় সংকটের কারণে আমদানি বিধিনিষেধ থাকায় সব ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্বল্পতা দেখা দিয়েছে। বিদ্যমান পরিস্থিতিতে বাংলাদেশের কাছে আরও ২৫ কোটি মার্কিন ডলার আর্থিক সুবিধা চেয়েছে শ্রীলঙ্কা। এর আগেও, বৈদেশিক মুদ্রার সঙ্কট কাটিয়ে উঠতে বাংলাদেশ শ্রীলঙ্কাকে একই ধরনের সুবিধা দিয়েছিল। সংশ্লিষ্ট সূত্রের বরাতে মঙ্গলবার শ্রীলঙ্কান ডেইলি মিরর অনলাইন এ খবর দিয়েছে।

জানা গেছে, এটি দুই দেশের মধ্যে কারেন্সি সোয়াপ ব্যবস্থা বা মুদ্রা বিনিময় প্রথায় হবে। এর আগে গত বছরের মার্চ মাসে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দ রাজাপাকসের অনুরোধে চরম অর্থনৈতিক সংকটে থাকা দেশটিকে ২৫ কোটি ডলার ঋণ সহায়তা দিয়ে পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ।

Shamol Bangla Ads

এদিকে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির জন্য ভারতের কাছ থেকে ১৫০ কোটি মার্কিন ডলারের নতুন ঋণসীমা চেয়েছে শ্রীলঙ্কা সরকার। স্থানীয় সময় সোমবার দ্বীপরাষ্ট্রটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেখ হাসিনা বিশ্বের সবচেয়ে দক্ষ মেধাবী-বিচক্ষণ ও সফল… পরবর্তী সংবাদ প্রধানমন্ত্রী আমাদের পাঠিয়েছেন, আমরা আপনাদের পাশে আছি :…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads