ads

মঙ্গলবার , ২৯ মার্চ ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে গণটিকার প্রথম দিনে টিকা নিলেন ৬০ হাজার মানুষ

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
মার্চ ২৯, ২০২২ ২:২৪ অপরাহ্ণ

শেরপুরে কোভিড-১৯ এর দ্বিতীয় পর্যায়ের গণটিকার প্রথম দিনে টিকা নিয়েছেন আরও প্রায় ৬০ হাজার মানুষ। ২৮ মার্চ সোমবার জেলার ৫টি উপজেলার বিভিন্ন কেন্দ্রে প্রথম, দ্বিতীয় ও বুস্টারসহ মোট ৫৯ হাজার ৮৯৯ জন মানুষ টিকা নিয়েছেন।

Shamol Bangla Ads

এ উপলক্ষে সোমবার সকালে শহরের মোবারকপুর আখেরমামুদ বাজারস্থ হাফেজিয়া মাদ্রাসা কেন্দ্রে গণটিকা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য। ওইসময় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আকরাম হোসেন, আখেরমামুদ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি খন্দকার মো. কালু গাজী, সাবেক সভাপতি আব্দুল করিম, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, মাদ্রাসা কমিটির সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ বাহার ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক হানিফ উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিন এ কেন্দ্রে ৬৬৫ জন মানুষ টিকা গ্রহণ করেন।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন জানান, গণটিকার দ্বিতীয় পর্যায়ে শেরপুর শহরের বিভিন্ন এলাকা ১৪টি ও ইউনিয়ন পর্যায়ে ৪২টি কেন্দ্র খোলা হয়েছে। ওইসব কেন্দ্রে ২দিন করে গণটিকা কার্যক্রম চলবে। তার দেওয়া তথ্যমতে, সদর উপজেলায় সোমবার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩০ হাজার। আর বুস্টার ডোজ নিয়েছেন ১২ হাজার ও প্রথম ডোজ নিয়েছেন ৩শ মানুষ।

Shamol Bangla Ads

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, সোমবার দিনব্যাপী গণটিকা কার্যক্রমে জেলার ৫টি উপজেলায় বিভিন্ন কেন্দ্রে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫২ হাজার ৯৩৭ জন। আর প্রথম ডোজ নিয়েছেন ৯৪২ জন ও বুস্টার ডোজ নিয়েছেন ৬ হাজার ২০ জন। ওইসব কেন্দ্রে আরও একদিন গণটিকা কার্যক্রম চলবে। এছাড়া জেলায় এ পর্যন্ত প্রথম ডোজ নিয়েছেন ১১ লক্ষ ৩২ হাজার ৭৯৭ জন, দ্বিতীয় ডোজ নিয়েছেন ৯ লক্ষ ৪ হাজার ৩৭০ জন ও বুস্টার ডোজ নিয়েছেন ৭৬ হাজার ১৯১ জন।

Need Ads