ads

মঙ্গলবার , ২৯ মার্চ ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কিছু মানুষের জন্য আমাদের সুনাম নষ্ট হচ্ছে : সিইসি

খবর টি পড়েছেন : ১৭০
কিছু মানুষের জন্য আমাদের সুনাম নষ্ট হচ্ছে : সিইসি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নির্বাচন কমিশনে দায়িত্বরত কিছু কর্মকর্তার জন্য প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ন হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে আজ মঙ্গলবার সকালে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ আয়োজিত এক কর্মশালায় তিনি এ কথা বলেন।

Shamol Bangla Ads

সিইসি বলেন, ‘কিছু কিছু মানুষের জন্য আমাদের সুনাম নষ্ট হচ্ছে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা যদি দক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন না করেন, তাহলে পুরো নির্বাচন কমিশনকে সেই বদনামের দায়ভার নিতে হবে। বিষয়টি নজরে রাখতে হবে।’

জাতীয় পরিচয়পত্রের প্রয়োজনীয়তার বিষয়টি উল্লেখ করে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘ভুল বিভিন্ন কারণে হতে পারে। কারেকশনের ক্ষেত্রে কিন্তু চাহিবামাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে, তা নয়। আমাদের পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। কিন্তু মানুষ যেন হয়রানির শিকার না হয়।’

Shamol Bangla Ads

এনআইডির গুরুত্ব বোঝাতে গিয়ে সিইসি বলেন, ‘এটার (এনআইডি) আদিমত্ব আছে। আমরা সিনেমায় দেখেছি যে আদিকালে রাজা বা সম্রাট তার দূত পাঠাতেন অন্য সম্রাটের কাছে, উনি সেখানে গিয়ে তার পরিচয়পত্র পেশ করতেন। পরিচয়ের কিন্তু প্রয়োজন আছে, সেটার আবশ্যকতা অস্বীকার করার উপায় নেই। আইডেনটিটি কার্ডের প্রয়োজনীয়তা কিন্তু ব্যাপক। আমার জীবনে আইডি কার্ডের শুরু হয়েছিল ক্লাস সিক্স থেকে। তখন স্কুল থেকে ছবিযুক্ত দুই পাতার আইডেনটিটি ছিল। তখন আইডেনটিটি কার্ডের প্রয়োজন ছিল দুটি ক্ষেত্রে—বাসে অর্ধেক ভাড়া নিত আর সিনেমা হলে গেলে স্টুডেন্ট পরিচয় দিলে অর্ধেক পয়সায় আমরা সিনেমা দেখতে পারতাম। এরপর যখন যুদ্ধ শুরু হলো, তখন আমি ক্লাস টেনে পড়ি। তখন এটাকে ডন্ডি বা ডান্ডি কার্ড বলা হতো।’

ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে চার নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবীর।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পেঁয়াজ আমদানি বন্ধ হচ্ছে না পরবর্তী সংবাদ জীবনে বিএনপি করি নাই, করবও না : মাহমুদুর…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads