ads

শুক্রবার , ২৫ মার্চ ২০২২ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে কিশোরীর আত্মহত্যা

রেজাউল করিম বকুল
মার্চ ২৫, ২০২২ ১২:২১ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে রহস্যজনক কারণে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সাথে বেঁধে আত্মহত্য করেছে ফারহানা (১৮) নামে এক কিশোরী। ঘটনাটি ঘটে ২৪ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় ভারেরা গ্রামে। ফারহানা ওই গ্রামের শামছুল হকের মেয়ে।

Shamol Bangla Ads

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ফারহানা ঘরের ভিতর যায়। এরপর থেকে দরজা বন্ধ দেখে বাড়ির লোকজন। পরে তারা তাকে ডাকাডাকি করে। এতে তার সাড়া না পেয়ে জানালা দিয়ে ফারহানাকে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচানো অবস্থায় ঝুলতে দেখে। পরে তারা ঘরে প্রবেশ করে সেখান থেকে উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সংগ্রহ করেন নিহতের সুরতহাল।

ওই ঘটনায় নিহত ফারহানার বাবা ছামছুল হক বলেন, কেন আত্মহত্যা করেছে তা আমরাও জানি না।

Shamol Bangla Ads

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস জানান, নিহতের গলায় ওড়না পেঁচানো দাগ রয়েছে। তবে কেনো আত্মহত্যা করেছে তা অনুসন্ধান চলছে।

Need Ads
error: কপি হবে না!