শেরপুরের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা পরিষদের পক্ষ থেকে ১১টি অক্সিজেন কনসেনট্রেটর দেওয়া হয়েছে। ২৩ মার্চ বুধবার দুপুরে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ চত্বরে ওইসব কনসেনন্ট্রেটর হস্তান্তর করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।

ওইসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. লাইলী বেগমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদের পক্ষ থেকে ২০২০-২১ অর্থ বছরে জাইকা’র অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধানে ৯ লক্ষ ৬০ হাজার টাকা ব্যয়ে এসব কনসেনন্ট্রেটর হস্তান্তর করা হয়।
এসব হস্তান্তরকালে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী শুভ বসাক, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটির শাহিনা আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. লাইলী বেগম, উপজেলা বীর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. সুরুজ্জামান আকন্দ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মজিবুর রহমান প্রমুখ।




