ads

বুধবার , ২৩ মার্চ ২০২২ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আবাসিকে এক চুলা ৯৯০, দুই চুলা ১০৮০ টাকা করার সুপারিশ

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২৩, ২০২২ ৩:৩৯ অপরাহ্ণ

আবাসিক খাতে প্রাকৃতিক গ্যাসের মাসিক বিল ২ চুলার ক্ষেত্রে ১ হাজার ৮০ টাকা ও ১ চুলার ক্ষেত্রে ৯৯০ টাকা করার সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি কমিটি। এখন আবাসিক গ্রাহকদের দুই চুলার জন্য মাসে বিল দিতে হয় ৯৭৫ টাকা। আর এক চুলার জন্য মাসে বিল দিতে হয় ৯২৫ টাকা।

Shamol Bangla Ads

বুধবার রাজধানীর বিয়াম ফাউন্ডেশন অডিটরিয়ামে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের দাম বাড়ানোর প্রস্তাবের শুনানিতে এ সুপারিশ করে বিইআরসি গঠিত কারিগরি কমিটি।

শুনানিতে তিতাস গ্যাসের পক্ষ থেকে গ্রাহক পর্যায়ে মিটারভিত্তিক চুলার জন্য প্রতি ঘনমিটার ২৭ টাকা ৩৭ পয়সা প্রস্তাব করা হয়। যার বর্তমান মূল্য ১২ টাকা ৬০ পয়সা। এ প্রস্তাবের বিপরীতে ভোক্তা পর্যায়ে মিটারভিত্তিক চুলার জন্য প্রতি ঘনমিটার ১৮ টাকা করার সুপারিশ করেছে কারিগরি কমিটি।

Shamol Bangla Ads

আগের দিনের শুনানিতে বিইআরসির দাম বাড়ানোর সুপারিশের তীব্র বিরোধিতা করেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। সংগঠনটি বলছে, সরকারি কোম্পানি পরিচালনার জন্য রাজস্ব চাহিদার বেশি টাকা দেওয়ার সুযোগ নেই।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!