ads

রবিবার , ২০ মার্চ ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ন্যায্যমূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
মার্চ ২০, ২০২২ ১:১১ অপরাহ্ণ

আসন্ন রমজান মাস উপলক্ষে নিম্ন আয়ের এক কোটি পরিবারের জন্য সরকারের ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয়ের আওতায় শেরপুরে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ২০ মার্চ রবিবার সকাল ১০টায় শহরের নবীনগর এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, সয়াবিন তেল ও চিনিসহ কিছু নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিদেশ থেকে আমদানি করতে হয়। এখন যুদ্ধের কারণে আমদানি বন্ধ থাকায় দাম একটু বেড়ে গেছে। তবে এতে জনগণের যাতে কষ্ট না হয়, সেজন্য জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ফ্যামিলি কার্ডের মাধ্যমে স্বল্পমূল্যে তেল, চিনি, ডাল দিচ্ছেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুখে-দুখে জনগণের সাথেই রযেছে দন, সাথেই থাকবেন।

পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ, বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব ফিরোজ আল মামুন, শেরপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এজেড মোরশেদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয় দক সম্পাদক আলহাজ্ব মো. দুলাল মিয়া, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন রহমান অমি, প্রেসক্লাব সভাপতি মো. শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর প্যানেল মেয়র মো. নজরুল ইসলাম।

Shamol Bangla Ads

জেলা প্রশাসন সূত্র জানায়, রমজান উপলক্ষে জেলায় মোট ১ লক্ষ ১০ হাজার ৬৯টি পরিবারকে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) নির্ধারিত ডিলারদের মাধ্যমে দুই দফায় সয়াবিন তেল, চিনি, মশুর ডাল ও ছোলা বিক্রি করা হবে। ইতিমধ্যে পৌরসভা ও ইউনিয়ন পরিষদের মাধ্যমে উপকারভোগী পরিবারের তালিকা তৈরি করেছে জেলা প্রশাসন।

টিসিবি ডিলারের ভ্রাম্যমাণ ট্রাক থেকে একজন ক্রেতা ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ ২ কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল, ৫০ টাকা কেজি দরে ২ কেজি ছোলা ও ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। একজন কার্ডধারী রোজার আগে এবং রোজার মধ্যে দুই দফা পণ্য পাবেন। জেলায় টিসিবির নির্ধারিত ডিলার রয়েছেন ২৭ জন।

Need Ads