জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শেরপুরে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন করা হয়েছে। ১৭ মার্চ বুধবার সকালে শহরের ডিসি উদ্যান চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে সপ্তাহব্যাপী ওই মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।

জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী, জেলা লেডিস ক্লাবের সভাপতি ডিসিপত্নী জান্নাতুল ফেরদৌস প্রিয়া, জেলা পুনাকের সভানেত্রী কাজী মোনালিসা মারিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফরিদা ইয়াছমিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাসরিন বেগম ফাতেমা, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন রহমান অমি, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, এনডিসি মিজানুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওলাদুল ইসলাম আওলাদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ওইসময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৫০টি স্টল বসানো হয়েছে। মেলায় প্রতিদিন ক্যুইজ প্রতিযোগিতা, বীর মুক্তিযোদ্ধা সমাবেশ, বীর মুক্তিযোদ্ধাদের অবদান নিয়ে আলোচনা সভাসহ নানা আয়োজন থাকবে।




