ads

বৃহস্পতিবার , ১০ মার্চ ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

করোনা মোকাবিলায় বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল: স্বাস্থ্যমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৬২
করোনা মোকাবিলায় বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল: স্বাস্থ্যমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

করোনা মোকাবিলায় বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ দুপুরে ‘বিশ্ব কিডনি দিবস’ উপলক্ষে রাজধানীর জাতীয় কিডনি ইনস্টিটিউট, ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

Shamol Bangla Ads

প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনের কথা উল্লেখ করে তিনি বলেন, একদিনে এক কোটির বেশি ডোজ টিকা দেওয়াসহ অল্প সময়ে ২২ কোটি ডোজ টিকা দেওয়ায় ব্লুমবার্গ বাংলাদেশকে অষ্টম অবস্থানে তুলে ধরা হয়েছে। করোনা মোকাবিলায় বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল হিসেবে পরিচিতি পাচ্ছে।

তিনি বলেন, এ করোনায় বিশ্বের অনেক দেশের অর্থনৈতিক অবস্থা যখন ভয়াবহ তখন বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি আবার ঘুরে দাঁড়াচ্ছে। জিডিপি ৬ প্লাস হয়েছে। মানুষ এখন নিশ্চিন্তে আবার ব্যবসা-বাণিজ্যে মন দিতে পারছে। এগুলো এমনি এমনি হয়নি। এজন্য স্বাস্থ্যখাতকে দিনরাত কাজ করতে হয়েছে। আমরা একদিনে এক কোটি ২০ লাখ ডোজ টিকা দিয়েছি, যা একটি রেকর্ড। এ পর্যন্ত প্রায় ২২ কোটি ডোজ টিকা দিতে সক্ষম হয়েছি। এর মধ্যে সাড়ে ১২ কোটি প্রথম ডোজ, সাড়ে ৮ কোটি দ্বিতীয় ডোজ এবং ৫০ লাখ বুস্টার ডোজ দিতে সক্ষম হয়েছি। এ টিকাদান কর্মসূচিতে লক্ষাধিক লোক কাজ করছে। এত বড় একটি কর্মযজ্ঞে তেমন কোনো অনিয়ম বা ত্রুটি দেখা যায়নি।

Shamol Bangla Ads

কিডনি রোগ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনায় দিনে ২০ জন মানুষ মারা গেলে আমরা চিন্তায় থাকি। অথচ কিডনিতে দিনে ৭০ থেকে ৮০ জন মানুষ মারা যাচ্ছে, ক্যানসারে মারা যাচ্ছে ২ থেকে ৩০০ মানুষ। সেগুলো নিয়ে আমরা খুববেশি সচেতন থাকি না। এ রোগগুলো নিয়ে আমাদের আরও সচেতন হতে হবে।
কিডনি রোগীর সংখ্যা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে এখন প্রায় ২ কোটি কিডনি রোগী আছে। প্রতিদিন গড়ে ২০ থেকে ৩০ হাজার মানুষ কিডনি রোগে আক্রান্ত হচ্ছেন।

ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজির পরিচালক মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. সাইফুল ইসলাম বাদল, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, নেফ্রোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. নিতাই চন্দ্র বিশ্বাস প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভোজ্যতেল, চিনি, ছোলা আমদানিতে ভ্যাট প্রত্যাহার পরবর্তী সংবাদ দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বিএনপি নেতারা আহাম্মকের মতো কথা…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads