ads

মঙ্গলবার , ৮ মার্চ ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যুদ্ধের কারণে দ্রব্যমূল্য বাড়ছে: তথ্যমন্ত্রী

খবর টি পড়েছেন : ২১৮
যুদ্ধের কারণে দ্রব্যমূল্য বাড়ছে: তথ্যমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘করোনা মহামারি এবং সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির কারণে দ্রব্যমূল্য কিছুটা বাড়ছে। তবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকার ব্যবস্থা গ্রহণ করছে। এ ছাড়া যারা অসাধু ব্যবসায়ী আছে, যারা পরিস্থিতির সুযোগ গ্রহণ করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ায়, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক নারী দিবসে ‘স্বাধীনতার ৫০ বছরে সাংবাদিকতায় নারী’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

Shamol Bangla Ads

মানুষের ক্রয়ক্ষমতা তিন গুণ বেড়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘গত ১৩ বছরে দেশের মানুষের মাথাপিছু আয় সাড়ে চার গুণ বৃদ্ধি পেয়েছে। নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে তিন গুণ। আগে সারা দিন কাজ করে নিম্ন আয়ের মানুষ চার কেজি চাল কিনতে পারত না, এখন ১২ কেজি চাল কিনতে পারছে।’

নারীর উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের নারীরা আরও এগিয়ে যেতে পারত, যদি অতীতের সরকারগুলো তাঁদের সুযোগ করে দিত। কিন্তু বিএনপি ও এরশাদের সময়ে নারীর ক্ষমতায়ন নিয়ে কেউ কাজ করেনি।’
বিএনপির রাজনীতি নিয়ে হাছান মাহমুদ বলেন, ‘মির্জা ফখরুল বলছেন, দেশে নীরব দুর্ভিক্ষ চলছে। অথচ দেশে এখন কোনো মানুষ না খেয়ে নাই। বরং বাংলাদেশের সব মানুষ আগের চেয়ে সুখে আছে।’ বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘খালেদা জিয়ার স্বাস্থ্য আর তারেক জিয়ার শাস্তির মধ্যে আপনাদের রাজনীতি সীমাবদ্ধ। এখান থেকে রাজনীতিকে বের করে আনুন।’

Shamol Bangla Ads

সেমিনারে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি মাহফুজা খানম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট সাংবাদিক মাহফুজা জেসমিন। এ ছাড়া প্রবন্ধের ওপর আলোচনা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মানবজমিনের সম্পাদক মাহবুবা চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন প্রমুখ।

মূল প্রবন্ধে বলা হয়, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় নারীর যে অবদান, তা বিশ্বব্যাপী স্বীকৃত। স্বাধীনতার ৫০ বছরে দেশের সার্বিক অগ্রযাত্রার বিচারে বাংলাদেশের সাংবাদিকতায় নারীর সম্পৃক্ততা বেড়েছে। অন্যান্য খাতে নারীরা যেমন দেশ ও দেশের বাইরে পরিচিতি পেয়েছেন, সাংবাদিকতায় যে কয়েকজন নারী ঝুঁকি নিয়ে কাজ করেছেন, তাঁরাও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ হাইকোর্টের এক বেঞ্চে নারী আইনজীবীদের অগ্রাধিকার পরবর্তী সংবাদ সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না : মির্জা…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads