ads

মঙ্গলবার , ৮ মার্চ ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কোর অব সিগন্যালস্-এর ‘কর্নেল কমান্ড্যান্ট’ হিসেবে অভিষিক্ত হলেন সেনাপ্রধান

খবর টি পড়েছেন : ১৮৮
কোর অব সিগন্যালস্-এর ‘কর্নেল কমান্ড্যান্ট’ হিসেবে অভিষিক্ত হলেন সেনাপ্রধান
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব সিগন্যালস্-এর ‘১০ম কর্নেল কমান্ড্যান্ট’ হিসেবে অভিষিক্ত হলেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। মঙ্গলবার যশোর সেনানিবাসে অবস্থিত ‘সিগন্যাল ট্রেনিং সেন্টার এন্ড স্কুল এর প্যারেড গ্রাউন্ডে সামরিক রীতি ও ঐতিহ্য মেনে এ অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। অভিষেক অনুষ্ঠানে কোর অব সিগন্যালস্-এর জ্যেষ্ঠতম অধিনায়ক এবং মাস্টার ওয়ারেন্ট অফিসার সেনাবাহিনী প্রধানকে কর্নেল কমান্ড্যান্ট র‌্যাংক-ব্যাজ পরিয়ে দেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Shamol Bangla Ads

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্যারেড স্কয়ারে পৌঁছালে সেনাবাহিনী প্রধানকে আনুষ্ঠানিক অভিবাদন জানানো হয়। কোর অব সিগন্যালস্ এর একটি চৌকষ দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সেনাবাহিনী প্রধান কর্নেল কমান্ড্যান্ট হিসেবে ঐতিহ্যবাহী সামরিক নীতি অনুযায়ী কোর অব সিগন্যালস্ এর অভিভাবকের দায়িত্ব গ্রহণ করলেন।

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ উপস্থিত সকলের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তব্যের শুরুতেই তিনি স্বাধীনতার মহান স্থপতি এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সাথে তিনি স্মরণ করেন মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সিগন্যাল কোরের বীর সেনানীসহ সকল বীর মুক্তিযোদ্ধাদের। এ সময় তিনি আধুনিক যোগাযোগ, যোগাযোগ নিরাপত্তা, তথ্য প্রযুক্তির উন্নয়ন ও গবেষণার উপর গুরুত্বারোপ করে সিগন্যাল কোরের সকল সদস্যদের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য দিক নির্দেশনা প্রদান করেন।

Shamol Bangla Ads

অনুষ্ঠান শেষে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ কোর অব সিগন্যালস্ এর বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২২ এ যোগ দেন। তিনি সম্মেলনে উপস্থিত সকল সিগন্যাল ইউনিটের অধিনায়ক এবং অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে উদ্বোধনী বক্তব্য রাখেন এবং কোর অব সিগন্যালস্ এর উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দেশে-বিদেশে পরিচালিত কার্যক্রম বিষয়ে মতবিনিময় করেন।

এ সময় সেনাবাহিনী প্রধান কোর অব সিগন্যালস্ এর গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় এই কোরের অবদানের কথা স্মরণ করেন। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে কোর অব সিগন্যালস্ এর সকল সদস্যের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও কোর অব সিগন্যালস্ এর ঊর্ধ্বতন কর্মকর্তা ও ইউনিট প্রতিনিধিগণ এবং যশোর এরিয়ার বিভিন্ন পদবীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সেনাবাহিনী প্রধান কোর অব সিগন্যালস্ এর ‘কর্নেল কমান্ড্যান্ট’ হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে এই কোরের সদস্যদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি এবং কোরের প্রতিটি সদস্যের মাঝে আগামী দিনে দেশসেবার অনন্য দৃষ্টান্ত স্থাপনের প্রত্যয় পুনর্ব্যক্ত হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নারী দিবসে মোমবাতি প্রজ্বলন করলো মহিলা আওয়ামী লীগ পরবর্তী সংবাদ ‘বাংলার সমৃদ্ধি’র সেই ২৮ নাবিক দেশে পৌঁছাবেন কাল…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads