ads

রবিবার , ৬ মার্চ ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় পানিতে পড়ে শতবর্ষী বৃদ্ধার মৃত্যু

খবর টি পড়েছেন : ১৮১
নকলায় পানিতে পড়ে শতবর্ষী বৃদ্ধার মৃত্যু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নকলায় খালের পানিতে পড়ে জুলেখা বেগম (১০৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ৬ মার্চ রবিবার সকালে উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের নারায়ণখোলা বাজার এলাকায় ওই ঘটনা ঘটে। জুলেখা বেগম নারায়ণখোলা বেপারিপাড়া এলাকার মৃত জামির বেপারির স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ও মৃগী রোগে আক্রান্ত ছিলেন।

Shamol Bangla Ads

স্থানীয় ও মৃতের পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ মানসিক ও মৃগী রোগী হওয়ায় জুলেখা বেগমকে ঘরে আটকিয়ে রাখা হতো। হঠাৎ শনিবার রাতে তিনি ঘর থেকে বেরিয়ে যান। পরে স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাননি।

রবিবার সকাল ৮টার দিকে বাড়ির পাশে নারায়ণখোলা বাজারে প্রবেশের পথে ব্রিজের নিচে খালের পানিতে একটি মৃতদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ও পরিবারের লোকজন গিয়ে জুলেখা বেগমের লাশ উদ্ধার করেন।

Shamol Bangla Ads

এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুশফিকুর রহমান বলেন, খবর পেয়ে নারায়ণখোলা বাজারের ব্রিজের নিচে খালের পানি থেকে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে সেচ সুবিধা বাড়াতে ১০ কিলোমিটার খাল খনন পরবর্তী সংবাদ নকলায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads