প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন শেরপুরের শ্রীবরদী উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৪ মার্চ শুক্রবার রাতে সবুজ আন্দোলন শেরপুর জেলা কমিটি এক প্রেস রিলিজে ওই তথ্য জানিয়েছে।

নবগঠিত কমিটিতে সাংবাদিক-সমাজকর্মী ফরিদ আহাম্মেদ রুবেলকে সভাপতি এবং প্রভাষক আবুল কালাম আজাদকে সাধারণ সম্পাদক ও সাংবাদিক তাসলিম কবীর বাবুকে সাংগঠনিক সম্পাদক নির্বাচন করা হয়েছে।
একইসাথে আগামী এক সপ্তাহের মধ্যে সংগঠনের জেলা কমিটির যুগ্ম-আহ্বায়ক মহিউদ্দিন সোহেলের সাথে পরামর্শক্রমে উপজেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা থেকে অনুমোদন নেয়ার জন্য বলা হয়েছে।

শুক্রবার রাতে সবুজ আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, শেরপুর জেলা শাখার আহবায়ক মোঃ মেরাজ উদ্দিন এবং সদস্য সচিব ও শেরপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা নালিতাবাড়ী উপজেলার আংশিক ওই কমিটি অনুমোদন প্রদান করেন।




