ads

শনিবার , ৫ মার্চ ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বীর মুক্তিযোদ্ধা তালাপতুফ হোসেন মঞ্জুর স্মরণসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
মার্চ ৫, ২০২২ ২:২৯ অপরাহ্ণ

‘মঞ্জু ছিলেন মুক্তিযুদ্ধের মুর্তিমান প্রতিক স্পষ্টভাষী মানুষ’

শেরপুরের বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক তালাপতুফ হোসেন মঞ্জুর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে সেক্টর কমান্ডারস ফোরাম-৭১ শেরপুর জেলা শাখার উদ্যোগে ওই স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি গোলাম মাওলার সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য রাখেন শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. সুধাময় দাস, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, জেলা আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোখলেছুর রহমান আকন্দ, জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মুহাম্মদ আখতারুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট প্রদীপ দে কৃষ্ণ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিনহাজ উদ্দিন মিনাল, আওয়ামী লীগ নেতা তাপস সাহা, সিনিয়র সাংবাদিক আব্দুর রহিম বাদল, জিএম আজফার বাবুল, দেবাশীষ ভট্টাচার্য, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির নেতা হারেজ আলী ও আ স ম হোসেল নয়ন, তালাপতুফ হোসেনের সহধর্মিণী শিরিন আরা সুলতানা খানম, একমাত্র ছেলে সাদনান হোসেন দীপ্ত প্রমুখ।

স্মরণসভায় বক্তারা তালাপতুফ হোসেন মঞ্জুর স্মৃতিচারণ করে বলেন, তিনি ছিলেন একজন সফল ছাত্রনেতা ও শেরপুর সরকারি কলেজ ছাত্রসংসদের সাবেক জিএস। এছাড়া তিনি সেক্টর কমান্ডারস ফোরামের প্রচার সম্পাদকের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত থাকার সুবাদে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে, তিনি শুধু একটি নাম নয়, একটি ইতিহাস। তিনি ছিলেন একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ ও সাংবাদিক। নির্লোভ এই মানুষটি সাদামাটা জীবনযাপন করতেন। তিনি ছিলেন গণমানুষের আপনজন। কোথাও কোন অনুষ্ঠান হলে তার আগে কেউ ‘জয় বাংলা’ শ্লোগান দিতে পারতেন না। প্রয়াত মঞ্জু নিজেই একটা ইমেজ ছিলেন। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের মুর্তিমান প্রতিক এবং অত্যন্ত স্পষ্টভাষী মানুষ। স্বাধীনতাকালে কার কি অবদান ছিলো তিনিই একমাত্র নির্ভয়ে বলতেন।

Shamol Bangla Ads

বীর মুক্তিযোদ্ধা তালাপতুফ হোসেন মঞ্জুর একমাত্র ছেলে দীপ্ত বলেন, আমার বাবা আমাদের চেয়ে বেশি ভালোবাসতেন দেশকে। বিশেষ করে তার সহকর্মী মুক্তিযুদ্ধাদের তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন। তিনি তার বাবার জন্য উপস্থিত সবার কাছে দুয়া কামনা করেন।
স্মরণসভায় মুক্তিযোদ্ধা, আইনজীবী, সাংবাদিকগণ, সুধী সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Need Ads