ads

বুধবার , ২ মার্চ ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টায় জড়িত মুফতি হান্নানের সহযোগী গ্রেফতার

খবর টি পড়েছেন : ১৮৪
প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টায় জড়িত মুফতি হান্নানের সহযোগী গ্রেফতার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলায় ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ (সিটিটিসি)। গ্রেফতারকৃতের নাম মো. আজিজুল হক রানা ওরফে শাহনেওয়াজ ওরফে রুমান। গতকাল মঙ্গলবার রাজধানীর খিলক্ষেত থানার খিলক্ষেত বাজার মসজিদের সামনে থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

গ্রেফতারের পর পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার রানা জঙ্গি মুফতি হান্নানের অন্যতম সহযোগী। গ্রেফতার এড়াতে বিভিন্ন পেশার ছদ্মবেশে ছিলেন। তিনি একেক জায়গায় একেক পরিচয় দিতেন। অবশেষে গোয়েন্দা জালে ধরা পড়তে হয়েছে।

বুধবার কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান ডিআইজি মো. আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারের সময় তাঁর কাছ থেকে জিহাদি বই, দুটি মোবাইল ফোন, পেনড্রাইভ ও কম্পিউটারের হার্ডডিস্ক উদ্ধার করা হয়।

Shamol Bangla Ads

আসাদুজ্জামান বলেন, ‘২০০০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তাঁর সফরসঙ্গীদের হত্যার উদ্দেশ্যে কোটালীপাড়ার শেখ লুৎফর রহমান আদর্শ কলেজ মাঠে অবস্থিত সভামঞ্চের পাশে মাটির নিচে একটি ৪০ কেজি ওজনের বোমা এবং হেলিপ্যাডের পাশে মাটির নিচে ৭৬ কেজি ওজনের একটি বোমা পুঁতে রাখা হয়।’

তিনি বলেন, ‘আমরা তাঁকে দীর্ঘ ২১ বছর পর গ্রেফতার করতে সক্ষম হয়েছি। গ্রেপ্তার রানা জঙ্গি মুফতি হান্নানের সঙ্গে বোমা পুঁতে রাখার দায়িত্বে ছিলেন। ঘটনাটি প্রকাশ পেলে বোমা দুটি উদ্ধারের পর আজিজুল হক রানা কোটালীপাড়া থেকে পালিয়ে ঢাকায় চলে আসেন।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ টিকার আওতায় এসেছেন প্রায় সাড়ে ১২ কোটি মানুষ পরবর্তী সংবাদ ‘জয় বাংলা’ এখন জাতীয় স্লোগান, প্রজ্ঞাপন জারি

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads