ads

বুধবার , ২ মার্চ ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দলীয় সরকারের অধীনে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : শেরপুরে ব্যারিস্টার রুমিন ফারহানা

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
মার্চ ২, ২০২২ ৫:২৯ অপরাহ্ণ

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, দলীয় সরকারের অধীনে কোনভাবেই এ দেশে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। সার্চ কমিটির মাধ্যমে যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, সেটি একেবারেই জনগণের সাথে তামাশা। কারণ আগেও ২০১২ ও ২০১৭ সালে সার্চ কমিটির নাটক আমরা দেখেছি এবং এই সার্চ কমিটি দিয়ে রকিব মার্কা, হুদা মার্কা কমিশনও আমরা দেখেছি। সুতরাং এর বাইরে নতুন কিছু হবে বলে আমরা মনে করি না। ৫ জন ফেরেস্তা দিয়ে কমিশন করেও কোন লাভ নেই, যদি না সরকারে কোন নিরদলীয় ও নিরপেক্ষ তত্বাবধায়ক একটা সরকার থাকে।

Shamol Bangla Ads

তিনি ২ মার্চ বুধবার বিকেলে বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং স্বল্পমূল্যে টিসিবির পণ্য সর্বত্র সরবরাহের দাবিতে শেরপুর শহরের খোয়ারপাড় শাপলাচত্ত্বর এলাকায় আয়োজিত বিক্ষোভ সমাবেশের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলনের ডাক দিয়েছি এবং আমরা আন্দোলনের মধ্যেই আছি। গত ১৩ বছর ধরে আমরা জুলুম সহ্য করে মাঠে আছি, জনগণের সাথেই আছি। এখন জেলায় জেলায় বিক্ষোভ মিছিল হচ্ছে সেটা কেনো? কারণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তেল, গ্যাস, পানিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি। অর্থাৎ জনসম্পৃক্ত যে ইস্যু সেটা নিয়ে। এই শান্তিপূর্ণ আন্দোলনেও পটুয়াখালীসহ দেশের বিভিন্ন জেলায় করে আওয়ামী লীগের গুন্ডাবাহিনী আমাদের নেতা-কর্মীদের উপর হামলা করছে।

Shamol Bangla Ads

রুমিন ফারহানা বলেন, এই দলীয় সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না। আওয়ামী লীগের অধীনে দেশের কোন নির্বাচনই সুষ্ঠু হয়নি। সুতরাং এই সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার কোন প্রশ্নই উঠে না।

পরে শহরের খোয়ারপাড় শাপলা চত্বর মোড়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক শাহজাদা মিয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ব্যারিস্টার রুমিন ফারহানা। অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেছ আলী মামুন, জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হযরত আলীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির কোষাধ্যক্ষ এমদাদুল হক মাস্টার ও শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান রুপন।

Need Ads