ads

শনিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সাবেক ছাত্রলীগ নেতা শহীদ আব্দুর রশিদের ২৬তম মৃত্যুবার্ষিকী আজ

খবর টি পড়েছেন : ২৩১
শেরপুরে সাবেক ছাত্রলীগ নেতা শহীদ আব্দুর রশিদের ২৬তম মৃত্যুবার্ষিকী আজ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুর জেলা ছাত্রলীগের সাবেক কোষাধ্যক্ষ শহীদ আব্দুর রশিদের ২৬তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৬ সালের এই দিনে তৎকালীন বিএনপি সরকারবিরোধী আন্দোলনে প্রতিপক্ষের গুলিতে ছাত্রলীগ নেতা আব্দুর রশিদ নিহত হন।

Shamol Bangla Ads

এদিকে ছাত্রলীগ নেতা রশীদের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৬ ফেব্রুয়ারি শনিবার পারিবারিকভাবে কবর জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উল্লেখ্য, ১৯৯৬ সালে বিএনপি সরকারবিরোধী আন্দোলনে শেরপুর যখন উত্তাল, ঠিক সেই সময় তৎকালীন আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক বেগম মতিয়া চৌধুরী এমপি রাজধানী ঢাকায় গ্রেফতার হলে তার প্রতিবাদে শেরপুরে অর্ধদিবস হরতাল চলাকালে ২৬ ফেব্রুয়ারি জেলা বিএনপির তৎকালীন সভাপতির গুলিতে শহীদ হন ছাত্রলীগ নেতা ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলীর একমাত্র পুত্র আব্দুর রশীদ। তিনি তৎকালীন জেলা ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক ছিলেন। রশীদ শহীদ হওয়ার পর আন্দোলন আরও বেগবান হয়ে তীব্র আকার ধারণ করে।

Shamol Bangla Ads

পরবর্তীতে আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা শেরপুরে এসে শহীদ আব্দুর রশীদের পরিবারের পাশে দাঁড়ান। এরপর বেগবান আন্দোলনের ধারাবাহিকতায় দীর্ঘ ২১ বছর পর একই বছর ক্ষমতায় আসে শেখ হাসিনার নেতৃত্বাধীন ঐক্যমতের সরকার। পরবর্তীতে শহীদ আব্দুর রশীদের নামে তৎকালীন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর প্রচেষ্টায় নালিতাবাড়ীতে প্রতিষ্ঠিত হয় শহীদ আব্দুর রশীদ মহিলা কলেজ। আর পারিবারিক উদ্যোগে শহরের বাসাসংলগ্ন শহীদ বুলবুল সড়কে প্রতিষ্ঠিত হয় শহীদ আব্দুর রশীদ স্কুল ও একই নামে কমার্স কলেজ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবগঠিত উপজেলা আ’লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের… পরবর্তী সংবাদ শেরপুরে গণটিকা কার্যক্রমের উদ্বোধন করলেন হুইপ আতিক

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads