ads

মঙ্গলবার , ২২ ফেব্রুয়ারি ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে জনউদ্যোগ আহবায়কের পিতার ইন্তেকাল

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
ফেব্রুয়ারি ২২, ২০২২ ৭:৩৮ অপরাহ্ণ

নাগরিক সংগঠন জনউদ্যোগ, শেরপুরের আহবায়ক, পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের প্রধান শিক্ষক, ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আবুল কালাম আজাদের বাবা আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)। ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের সালধা গ্রামের নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তিনি ২ ছেলেসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আব্দুল কাদির সাবেক স্বাস্থ্য সুপারভাইজার ছিলেন। তিনি স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্বেও ছিলেন।

Shamol Bangla Ads

একইদিন বিকেল সাড়ে ৫টায় স্থানীয় সালধা মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজাপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, সাধারণ সম্পাদক এসএম আমিরুজ্জামান লেবু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, ঝিনাইগাতী সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহাদৎ হোসেন, সাবেক চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন প্রমুখ।

Shamol Bangla Ads

এদিকে শিক্ষাবিদ আবুল কালাম আজাদের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ, পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, জেলা উদীচীর সভাপতি তপন সারওয়ার, জনউদ্যোগের সদস্য সচিব হাকিম বাবুলসহ বিভিন্ন মহল।

Need Ads