ads

শনিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা উদীচীর সম্মেলন অনুষ্ঠিত ॥ ফের সভাপতি তপন, সম্পাদক রিতেশ

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
ফেব্রুয়ারি ১৯, ২০২২ ৯:২১ অপরাহ্ণ

‘শ্রেণিভেদ ভাঙি শোষিতের রোষে সম্প্রীতির মালা গাঁথি ভেদাভেদ নাশে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, শেরপুর জেলা শাখার চতুর্দশ জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৯ ফেব্রুয়ারি শনিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত দ্বি-বার্ষিক ওই সম্মেলনে সর্বসম্মতিক্রমে টানা দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন শেরপুর মডেল গার্লস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তপন সারওয়ার। একইভাবে দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রিতেশ কর্মকার।

Shamol Bangla Ads

৩৭ সদস্যবিশিষ্ট নবগঠিত ওই কমিটি আগামী ২ বছর শেরপুর জেলা শাখার কার্যক্রম পরিচালনা করবে। সম্মেলনে জাতীয় পরিষদ সদস্য হিসেবে নির্বাচিত হন রীতেশ কর্মকার। কোভিড-১৯ এর কারণে শুধুমাত্র কাউন্সিল অধিবেশনের মধ্য দিয়ে স্বাস্থ্যবিধি মেনে সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে। সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি জয়শ্রী নাগ লক্ষ্মী।

Shamol Bangla Ads

জেলা উদীচীর সভাপতি তপন সারওয়ারের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও উদীচী ময়মনসিংহ বিভাগীয় কমিটির আহ্বায়ক আবদুস সালাম রিপন, উদীচীর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং উদীচী জামালপুর সংসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, কেন্দ্রীয় কমিটির সদস্য মিতা রায়, কেন্দ্রীয় কমিটির সদস্য, উদীচী নেত্রকোনা সংসদের সভাপতি মোস্তাফিজুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য সারওয়ার কামাল রবিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Need Ads