ads

বুধবার , ১৬ ফেব্রুয়ারি ২০২২ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নিউজপোর্টাল ঢাকা পোস্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে শেরপুরে আলোচনা ও কেক কাটা

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ১৬, ২০২২ ৬:৫৪ অপরাহ্ণ

৩ স্বেচ্ছাসেবী সংগঠন পেল সম্মাননা

দেশের অন্যতম নিউজপোর্টাল ঢাকা পোস্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে শেরপুরে। এ উপলক্ষে ১৬ ফেব্রুয়ারি বুধবার বিকেলে শহরের মাধবপুরস্থ শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। ওইসময় তিনি বলেন, প্রতিষ্ঠার এক বছরেই ঢাকা পোস্ট ঈর্ষণীয় সফলতা ও পাঠকপ্রিয়তা অর্জন করেছে। তাদের পথচলায় দেশ ও দেশের মানুষের কথা উঠে আসবে এটাই আমাদের প্রত্যাশা।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে প্রিয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, সহ-সভাপতি এসএম শহীদুল ইসলাম, আসাদুজ্জামান মোরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, জনউদ্যোগ আহবায়ক আবুল কালাম আজাদ, সিনিয়র সাংবাদিক মাসুদ হাসান বাদল প্রমুখ।

ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি জাহিদুল খান সৌরভের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার আসিফ রহমান, জেএন্ডএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাদুজ্জামান সাদী, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সোহেল রানা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ইমরান হাসান রাব্বী, সাংবাদিক আব্দুর রফিক মজিদ, হাকিম বাবুল, কাজী মাসুম শহীদুল ইসলাম হিরা, সবুজ আন্দোলন শেরপুর সদর উপজেলার সভাপতি মোমিনুল ইসলাম, অনলাইন জার্নালিস্ট ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক নাইম ইসলাম, সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম, সময় টিভির ভিডিও জার্নালিস্ট বাবু চক্রবর্তী প্রমুখ।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে করোনাকালীন সময়ে বিশেষ অবদানের জন্য শেরপুরের ৩টি স্বেচ্ছাসেবী সংগঠনকে ঢাকা পোস্টের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। সংগঠনগুলো হচ্ছে রক্তসৈনিক বাংলাদেশ, শেরপুর জেলা রক্তদান ও সমাজকল্যাণ সংস্থা এবং আজকের তারুণ্য।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!