‘প্রাণিসম্পদে সমৃদ্ধ দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ অনুষ্ঠিত হয়েছে। ১৬ ফেব্রুয়ারি বুধবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি),প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এর সহযোগিতায় স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে ওই প্রদর্শনী’র আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। ওইসময় তিনি বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরেন এবং খামারীদের মাঝে উৎসাহ ও প্রতিযোগিতা সৃষ্টি এবং প্রাণিসম্পদ সম্পর্কে নানাবিধ চিত্র তুলে ধরেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদের সভাপতিত্বে প্রদর্শনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরনবী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শাহ আলম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা শওকত আলম।

পরে গরু-ছাগল ও হাঁস-মুরগির খামারিদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে যাতায়াত খরচ ও পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত ‘প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২২’ এ প্রযুক্তি ও পণ্য প্রদর্শনীসহ সর্বমোট ৩০টি স্টল বসানো হয়েছে।




