ads

সোমবার , ১৪ ফেব্রুয়ারি ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় সাবেক এমপি অধ্যক্ষ মিজানুর রহমান আর নেই

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
ফেব্রুয়ারি ১৪, ২০২২ ১:২৯ অপরাহ্ণ

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, অধ্যক্ষ মিজানুর রহমান (৮০) আর নেই। তিনি ১৪ ফেব্রুয়ারি সোমবার ভোরে বাধ্যর্কজনিত রোগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি……রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলেমেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

Shamol Bangla Ads

তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে নকলা-নালিতাবাড়ী এলাকাসহ দলীয় অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। আজ বিকেল ৪ টায় নকলা শহরের সরকারি হাজী জাল মামুদ কলেজ মাঠে তার নামাজে জানাযা শেষে কায়দা বাজারদী গোরস্থানে তাকে দাফন করা হবে।

জানা যায়, অধ্যক্ষ মিজানুর রহমান নকলা শহরের কায়দা মহল্লার এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন। তিনি নকলা উপজেলা আওয়ামী লীগের দীর্ঘদিনের সাবেক সাধারণ সম্পাদক ও হাজী জাল মামুদ কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন। তিনি ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন সংসদে এমপি ছিলেন।

Shamol Bangla Ads

এছাড়া ১৯৯০ সালে নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। পরিচ্ছন্ন রাজনীতির ধারক অধ্যক্ষ মিজান রাজনীতির পাশাপাশি এলাকায় বিভিন্ন শিক্ষা-ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের গোড়াপত্তন করেন।

Need Ads