‘মজলুম মেহনতী সাংবাদিক ঐক্য গড়ে তুলুন’ এ স্লোগানকে ধারণ করে শেরপুরে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থার গৌরবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১২ ফেব্রুয়ারি শনিবার রাতে শহরের নিউমার্কেটস্থ আলিশান হোটেল এন্ড কমিউনিটি সেন্টার মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী।

ওইসময় তিনি বলেন, আমরা জনগণের সেবক। দায়িত্বশীলতার দিক থেকে আমরা সকল পুলিশ সদস্য নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। সাংবাদিক ও পুলিশের মাঝে একটা সেতুবন্ধন রয়েছে। সমাজের অনেক ঘটনা, অসংঙ্গতি সাংবাদিকরা তুলে ধরেন। আগামী দিনেও জাতীয় সাংবাদিক সংস্থাসহ সকল সাংবাদিকগণ তাদের লেখনির মাধ্যমে দেশ সেবায় কাজ করে যাবেন- সেই প্রত্যাশা করছি।
জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সভাপতি মো. আছাদুজ্জামান মোরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের প্রধান উপদেষ্টা ও জেএন্ডএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. সাদুজ্জামান সাদী, শেরপুরের জমশেদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম রেজা, শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, শেরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, শেরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, সাবেক সিনিয়র সহ-সভাপতি জিএম আজফার বাবুল, সহ-সভাপতি এসএম শহিদুল ইসলাম ও যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল।

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক জিএইচ হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহাম্মদ, ডিআইও-১ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উদয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহমুদুল হক মনি, রুরাল ডেভেলপমেন্ট সংস্থা (আরডিএস) নির্বাহী পরিচালক মোঃ নুরু উদ্দিন, শেরপুর প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সোহেল রানা, প্রচার সম্পাদক জুবাইদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক সঞ্জীব চন্দ বিল্টু, মাসুদ হাসান বাদল, জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রাজু, সাংগঠনিক সম্পাদক মো. মারুফুর রহমান ফকির, কোষাধ্যক্ষ মোঃ জাহিদুল খান সৌরভ, জাতীয় সাংবাদিক সংস্থা ঝিনাইগাতী উপজেলা ইউনিটের সভাপতি হারুন অর রশিদ দুদু, জাতীয় সাংবাদিক সংস্থা শ্রীবরদী উপজেলা ইউনিটের সভাপতি তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, সাধারণ সম্পাদক এটিএম রায়হান রতন, সাংবাদিক মো. তারিকুল ইসলাম, বুলবুল আহাম্মদ, মো. হামিদুর রহমান, মো. রাজাদুল ইসলাম বাবু, জয়ন্ত কুমার দে, জেএন্ডএস গ্রুপের এইচ আর ম্যানেজার খালেদ আহমদ, ম্যানেজার (কর্পোরেট/অ্যাডমিন) মঞ্জুরুল হক, জে এন্ড এস জুট মিল একাউন্ট’স ম্যানেজার আবু রাসেল প্রমুখ।
স্বাগত বক্তব্যে আয়োজক সংগঠনের সভাপতি মো. আছাদুজ্জামান মোরাদ বলেন, এই সংগঠনটি অনেক পুরনো। তাই আমরা প্রতিবছরের ন্যায় এবার গৌরবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলাম। জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের পক্ষ থেকে আমরা করোনাকালীন সময়ে শতাধিক কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছি। শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছি। প্রতি ঈদে আমরা সংগঠনের পক্ষ হতে গরিব-অসহায়দের মাঝে সেমাই, চিনি, আতপ চাল, গুড়ো দুধ বিতরণ করেছি। তিনি আরও বলেন, শেরপুর প্রেসক্লাব আমাদের মাদার সংগঠন। তাই প্রেসক্লাবের সাথে সমন্বয় করে জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিট সব ধরনের সমাজসেবামূলক কাজ পরিচালনা করে আসছি।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ জাতীয় সাংবাদিক সংস্থার গৌরবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন। পরে অতিথিগণ এক নৈশভোজে মিলিত হন।




