ads

রবিবার , ১৩ ফেব্রুয়ারি ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার বিশ্ব চ্যাম্পিয়ন চেলসি

খবর টি পড়েছেন : ২০৪
এবার বিশ্ব চ্যাম্পিয়ন চেলসি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

রোমেলু লুকাকুর গোল চেলসিকে এনে দিয়েছিল উৎসবের মুহূর্ত। কিন্তু পালমেইরাসের রাফায়েল ভেইগা সেই আনন্দ বেশিক্ষণ টিকতে দেয়নি। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১১৭তম মিনিটে কাই হ্যাভার্জের জয়সূচক গোল, পেনাল্টি থেকে। ২-১ গোলে জেতে ব্লুরা। ১২ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় আবুধাবিতে ‘কিং’ কাইয়ের গোলে এবার বিশ্ব সেরা ক্লাবের মুকুট পড়ল চেলসি। এই জার্মান তারকাই গত বছরের মে মাসে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে একমাত্র গোল করেছিলেন। এক বছরেরও কম সময়ের ব্যবধানে চেলসিকে ইউরোপা ও বিশ্ব চ্যাম্পিয়ন করলেন হ্যাভার্জ। ডাকনাম হয়ে গেছে ‘কিং কাই’, অস্বাভাবিক নয়।

Shamol Bangla Ads

মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে ৪০ হাজার আসনে চেলসির দর্শকরা জয়ের প্রত্যাশা নিয়ে বসেছিল। কিন্তু হ্যাভার্জের অতিরিক্ত সময়ের পেনাল্টি পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে তাকে। এই দিন স্টেডিয়ামে উপস্থিত ছিলেন মালিক রোমান আব্রামোভিচ। হাত রেখেছেন ক্লাব বিশ্বকাপ ট্রফিতে, তাতে করে রাশিয়ান শাসনের ১৯ বছরে ২০তম শিরোপা এলো।

ফিফা আয়োজিত এই টুর্নামেন্ট থেকে চেলসি পাবে ৪০ লাখ পাউন্ড। বিশ্ব জয় করতে ১০০ কোটি পাউন্ড খরচের কাছে যা নগণ্য। তবে এই শ্রেষ্ঠত্ব যে কম অর্জন নয়, যাতে ভূমিকা রেখেছেন ক্লাবের অন্যতম দামী খেলোয়াড়।

Shamol Bangla Ads

দ্বিতীয়ার্ধে লুকাকু তার এই মৌসুমের দশম গোল করেন। কিন্তু ৬১ মিনিটে নিজের বক্সে থিয়াগো সিলভা হাত দিয়ে বল নিয়ন্ত্রন করলে পেনাল্টি থেকে গোল করেন ভেইগা।

জয়সূচক গোলটি এসেছে আরেকটি হ্যান্ডবলের সৌজন্যে। সিজার আজপিলিকুয়েতার স্ট্রাইক লাগে লুয়ান গার্সিয়ার হাতে, ভিএআর দেখে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। অতিরিক্ত সময় শেষ হওয়ার তিনি মিনিট আগে হ্যাভার্জ করেন গোলটি। শেষ মুহূর্তে হ্যাভার্জকে কড়া ট্যাকল করে লুয়ান লাল কার্ড দেখলে পালমেইরাসের অবস্থা আরো শোচনীয় হয়ে পড়ে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জনতা ব্যাংকের উদ্যোগে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত পরবর্তী সংবাদ প্লে-অফে খুলনা টাইগার্স, ঢাকার বিদায়