শেরপুরের নকলায় বীর মুক্তিযোদ্ধা, প্রয়াত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মাঝে ৩৬০টি কম্বল বিতরণ করা হয়েছে।

১ ৩ ফেব্রুয়ারি রবিবার দুপুরে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে ওই বিতরণের উদ্বোধন করেন উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।
ওইসময় জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডারআবুল মুনসুর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

কম্বল বিতরণকালে জীবিত মুক্তিযোদ্ধাদের বীরস্মৃতি ৭১ এর পাতায় স্বাক্ষর ও হাতের ছাপ নেওয়া হয়।




