ads

রবিবার , ১৩ ফেব্রুয়ারি ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এইচএসসির ফল প্রকাশ : পাসের হার ৯৫.২৬ শতাংশ

খবর টি পড়েছেন : ৪৫৮
এইচএসসির ফল প্রকাশ : পাসের হার ৯৫.২৬ শতাংশ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

সারাদেশে ৯টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে এ বছর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় (এইচএসসি) পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ। এবার সর্বোচ্চ ফল বা জিপিএ-৫ অর্জন করা শিক্ষার্থীরা সংখ্যা ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন। ১৩ ফেব্রুয়ারি রবিবার দুপুর পৌনে ১২টার দিকে প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছে ফলাফল হস্তান্তর করেন। গণভবন থেকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফল প্রকাশের অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইসময় ফল প্রকাশের আনুষ্ঠানিকতা ঘোষণা দেন প্রধানমন্ত্রী।এরপর দুপুর ১২টায় সারা দেশে একযোগে ফলাফল প্রকাশ করা হয়।

Shamol Bangla Ads

জানা গেছে, ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৯৬ দশমিক ২০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৫৯ হাজার ২৯৯ জন শিক্ষার্থী।

রাজশাহী বোর্ডের পাসের হার ৯৭ দশমিক ২৯ শতাংশ; জিপিএ-৫ পেয়েছেন ৩২ হাজার ৮০০ শিক্ষার্থী। যশোর বোর্ডের পাসের হার ৯৮ দশমিক ১১ শতাংশ; জিপিএ-৫ পেয়েছেন ২০ হাজার ৮৭৮ জন শিক্ষার্থী। দিনাজপুর বোর্ডের পাসের হার ৯২ দশমিক ৪৩ শতাংশ; জিপিএ-৫ পেয়েছেন ১৫ হাজার ৩৪৯ জন শিক্ষার্থী।

Shamol Bangla Ads

কুমিল্লা বোর্ডের পাসের হার ৯৭ দশমিক ৪৯ শতাংশ; জিপিএ-৫ পেয়েছেন ১৪ হাজার ১৫৩ জন শিক্ষার্থী। চট্টগ্রাম বোর্ডের পাসের হার ৮৯ দশমিক ৩৯ শতাংশ; জিপিএ-৫ পেয়েছেন ১৩ হাজার ৭২০ জন শিক্ষার্থী। সিলেট বোর্ডের পাসের হার ৯৪ দশমিক ৮০ শতাংশ; জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৭৩১ জন শিক্ষার্থী।

বরিশাল বোর্ডের পাসের হার ৯৫ দশমিক ৭৬ শতাংশ; জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৯৭১ জন শিক্ষার্থী। ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পাসের হার ৯৫ দশমিক ৭১ শতাংশ; জিপিএ-৫ পেয়েছেন ৭ হাজার ৬৮৭ জন শিক্ষার্থী।

এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৯৫ দশমিক ৪৯ শতাংশ; জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৮৭২ জন শিক্ষার্থী। কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৮৫ শতাংশ; জিপিএ-৫ পেয়েছেন ৫ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী।

প্রসঙ্গত, গত ২ ডিসেম্বর শুরু হওয়া ২০২১ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ৩ হাজার ২৪৪ জন। এদের মধ্যে পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৭১ হাজার ৬৮১ জন।

উল্লেখ্য, মহামারি পরিস্থিতিতে এবার সংক্ষিপ্ত সিলেবাসে গ্রুপভিত্তিক তিনটি নৈর্বচনিক বিষয়ে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা না নেওয়ায় বাংলা, ইংরেজির মত আবশ্যিক বিষয়গুলোর মূল্যায়ন করা হয়েছে জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ৫ ভাইয়ের প্রাণ কেড়ে নেয়া সেই পিকআপ চালক… পরবর্তী সংবাদ বিশ্ব বেতার দিবস আজ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads