ads

বুধবার , ৯ ফেব্রুয়ারি ২০২২ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

করোনায় আরও ৩৩ মৃত্যু, শনাক্ত ৮০১৬

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ৯, ২০২২ ৮:০৬ অপরাহ্ণ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৭০৩ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ১৬ জনের।

Shamol Bangla Ads

এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৮৭ হাজার ২৭১ জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,২৪ ঘণ্টায় ৪২ হাজার ৭৮৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪২ হাজার ৫৬৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৮ দশমিক ৮৩ শতাংশ।

Shamol Bangla Ads

এতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১০ হাজার ৭২৫ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৬ লাখ ৩৩ হাজার ৫৮২ জন।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২৪ জন পুরুষ, ৯ জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ১৫ জন। এছাড়া চট্টগ্রামে ৬, রাজশাহীতে ৪, খুলনায় ২, বরিশালে ১, সিলেটে ২, রংপুরে ১ ও ময়মনসিংহে ২ জন মারা গেছেন।

Need Ads
error: কপি হবে না!