ads

মঙ্গলবার , ৮ ফেব্রুয়ারি ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ইদ্রিস গ্রুপের উদ্যোগে ৩ শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

খবর টি পড়েছেন : ২০১
শেরপুরে ইদ্রিস গ্রুপের উদ্যোগে ৩ শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে ৩ শতাধিক হতদরিদ্র নিম্ন আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে মোটা কম্বল বিতরণ করেছে বৃহত্তর ময়মনসিংহ বিভাগের ঐতিহ্যবাহী শিল্প প্রতিষ্ঠান ইদ্রিস গ্রুপ অব কোম্পানীজ লিমিটেড। ৮ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে শেরপুর শহরের কামারিয়া এলাকার অসহায় ও দুস্থদের হাতে ওই শীতবস্ত্র তুলে দেন ইদ্রিস গ্রুপ অব কোম্পানীজ লিমিটেডের চেয়ারম্যান, বিশিষ্ট দানবীর আলহাজ্ব রেহানা ইদ্রিস ও পরিচালক তরুণ শিল্পপতি গুলজার মোহাম্মদ ইয়াহ্ ইয়া জিহান।

Shamol Bangla Ads

কম্বল বিতরণকালে আলহাজ্ব রেহানা ইদ্রিস বলেন, এই শীতে যারা কষ্ট করছে, তাদের দুর্ভোগ লাঘবে ইদ্রিস গ্রুপের পক্ষ থেকে সহায়তা হিসেবে কম্বল বিতরণ করা হল। আপনারা ইদ্রিস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আপনাদের এলাকার কৃতি সন্তান, প্রয়াত শিল্পপতি আলহাজ্ব ইদ্রিস মিয়া সাহেবের জন্য দোয়া করবেন, আল্লাহ্ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমরা সব সময় আপনাদের পাশে ছিলাম থাকবো ইনশাআল্লাহ্। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যেন আরো বেশি বেশি আপনাদের পাশে দাঁড়াতে পারি।

গুলজার মোহাম্মদ ইয়াহ্ ইয়া জিহান বলেন, কামারিয়া এলাকা আমার দাদা বাড়ি। এখানে আমার বাবার জন্ম। আমি আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেওয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে চাই। আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন।

Shamol Bangla Ads

কামারিয়া এলাকার রাবিয়া বেগম (৫৫) ইদ্রিস গ্রুপের কম্বল পেয়ে বলেন, শীতে জীবন যায় যায় আজ রাতে ভাল ঘুম হবে। আল্লাহ ইদ্রিস মিয়ার বউ আর পুলাডার ভাল করুক। ওই এলাকার কুদ্দুস মিয়া (৬৫) বলেন, ‘প্রতি ঈদের সময় আমারে লুঙ্গি দিছে। এবারও কম্বল দিলেন। কম্বলটা পায়া খুব উপকার হইল। আল্লাহ রহুম ইদ্রিস মিয়াকে বেহেস্ত নসিব করুন।

কম্বল বিতরণকালে স্থানীয় সমাজসেবক মিস্টার মিয়া, জেবিন মৎস্য প্রকল্পের ম্যানেজার মুক্তার আলীসহ ইদ্রিস গ্রুপের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ কাজ পরিদর্শন করলেন… পরবর্তী সংবাদ ঢাকায় চিকিৎসাধীন শেরপুর ডিএসএ সম্পাদক নাজিমের শয্যাপাশে হুইপ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads