শেরপুরে একদিনে নতুন করে আরও ২৭ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলো ৫ হাজার ৪৯১ জন। শনাক্তের হার ১৭.৭৬ ভাগ।

৫ ফেব্রুয়ারি শনিবার বিকেলে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে ওই তথ্য পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুরের সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য।
জেলা স্বাস্থ্য বিভাগের প্রকাশিত বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৭জন। এর মধ্যে সদর উপজেলায় ১৭ জন, শ্রীবরদী ও ঝিনাইগাতীতে ৩ জন করে ও নালিতাবাড়ীতে ৪ জন রয়েছেন। মোট ১৫২টি নমুনা পরীক্ষায় ওই ২৭ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। শনাক্তের হার ১৭.৭৬ ভাগ। জেলায় মোট আক্রান্ত ৫ হাজার ৪৯১ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ৯১০ জন। এছাড়া জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৫ জন।

বর্তমানে জেলায় করোনা রোগী রয়েছেন ৫১৯ জন। আক্রান্তদের মধ্যে ১০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা নিজ নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।




