ads

রবিবার , ৬ ফেব্রুয়ারি ২০২২ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মসিকে ৫ কোটি টাকা ব্যায়ে ড্রেন ও সড়ক উদ্বোধন করেছেন মেয়র টিটু

নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ
ফেব্রুয়ারি ৬, ২০২২ ১২:২৩ অপরাহ্ণ

ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) ১১ নং ওয়ার্ডে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ১ টি আরসিসি ড্রেন সহ আরসিসি রাস্তার নির্মাণ কাজ শনিবার দুপুরে উদ্বোধন করেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু। ড্রেনসহ রাস্তাটি গরুর খোয়ার মোড় হতে নওমহল সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে ফুলবাড়িয়া রোড পর্যন্ত নির্মাণ করা হবে, যার দৈর্ঘ্য ৭৯০ মিটার।

Shamol Bangla Ads

উদ্বোধনকালে মেয়র বলেন, নগরের উন্নয়নে সকলের সহযোগিতা নিয়ে প্রাণপণ কাজ করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী সিটির উন্নয়নে ১৫৭৫ কোটি টাকার প্রকল্প দিয়েছেন। এ প্রকল্পে নগরীতে যে কাজগুলো চলমান আছে তা বাস্তবায়ন হলে ময়মনসিংহ শহর অবকাঠামোর আমূল পরিবর্তন ঘটবে।

মেয়র আরও জানান, ১১ ওয়ার্ডের উন্নয়নে ২০ কোটি টাকার কাজের বরাদ্দ রাখা হয়েছে। এ কাজগুলো হলে এ ওয়ার্ডে আর কোন সমস্যা থাকবে না।
মেয়র করোনা স্বাস্থ্যবিধি মানা এবং টিকা নেওয়ার জন্য সকলকে অনুরোধ জানান। তিনি বলেন, ইতোমধ্যে ৬০ ভাগ মানুষকে টিকাদানের আওতায় আনা হয়ছে। টিকা নেওয়াকে নিশ্চিত করতে বিভিন্ন ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে। আমারা সকলের সুরক্ষা নিশ্চিত করতে চাই।

Shamol Bangla Ads

উদ্বোধনকালে ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর ফরহাদ আলম, ১০,১১,১২ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর রোকশানা শিরীন, নির্বাহী প্রকৌশলী মোঃ জহুরুল হক, ময়মনসিংহ মহানগর মহিলালীগের সাধারণ সম্পাদক এডভোকেট রাশেদা তাহমিনা, সহকারী প্রকৌশলী জীবন কৃষ্ণ বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর ১১ নং ওয়ার্ডের দুস্থ অসহায় মানুষের মাঝে ৫০০ কম্বল বিতরণ করেন মেয়র।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!