ads

বুধবার , ২৯ জুন ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শিক্ষক উৎপল হত্যাকাণ্ডের মূল আসামি জিতুর বাবা গ্রেফতার

খবর টি পড়েছেন : ১৫০
শিক্ষক উৎপল হত্যাকাণ্ডের মূল আসামি জিতুর বাবা গ্রেফতার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

সাভারের শিক্ষক উৎপল হত্যাকাণ্ডের মূল আসামি জিতুর বাবা উজ্জ্বলকে গ্রেফতার করেছে আশুলিয়া থানার পুলিশ। বুধবার বেলা ১১টায় এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক।

Shamol Bangla Ads

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া জেলার কুমারখালী থানা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাঁকে আশুলিয়া থানায় নেওয়া হয়েছে।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক জানান, চিত্রশাইল এলাকায় ভাড়াটিয়ার গ্রামের বাড়িতে আত্মগোপনে ছিলেন তিনি। তাঁকে সেখান থেকে গ্রেফতার করা হয়েছে। সাত দিনের রিমান্ড চেয়ে তাঁকে আদালতে পাঠানো হবে। অভিযুক্ত জিতু এখনো পলাতক। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, গত শনিবার দুপুরে আশুলিয়ার চিত্রশাইল এলাকায় হাজি ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের মাঠে শিক্ষকের ওপর অতর্কিত হামলা চালিয়ে ক্রিকেটের স্টাম্প দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে একই প্রতিষ্ঠানের দশম শ্রেণির ছাত্র জিতু। পরে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার ভোরে শিক্ষক উৎপল কুমার সরকার মারা যান। গত রোববার আশুলিয়া থানায় নিহত শিক্ষকের ভাই অসীম কুমার বাদী হয়ে জিতুসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে এখনো অভিযুক্ত শিক্ষার্থী পলাতক রয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন মারা গেছেন পরবর্তী সংবাদ পৌণে এক ঘন্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads